somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সাক্ষ্য দিতে এসে লাপাত্তা সাঈদীর যুদ্ধাপরাধের ৩ সাক্ষী’

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বিরুদ্ধে সাক্ষী উপস্থিত করতে না পারায় ট্রাইব্যুনাল ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি করে।

সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয় তিনজন সাক্ষী তাদের সাক্ষ্য দেয়ার জন্য ঢাকায় এসেছে গতকাল বুধবার। কিন্তু তারা তাদের আত্মীয়ের বাসায় যাওয়ার কথা বলে চলে যায়। এরপর থেকে তাদের আমরা পাচ্ছি না। ফলে আজকের জন্য সাক্ষীর জবানবন্দি মুলতবি করা হোক।

তখন ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক বলেন, ‘আমাদের আদেশে তো সাক্ষীদের আত্মীয়ের বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা আদেশ পালনে ব্যর্থ হয়েছেন।’

পরে প্রসিকিউটর রানা দাস গুপ্ত সাংবাদিকদের বলেন, ‘বুধবার আমরা ট্রাইব্যুনালের কাছে তিনজন সাক্ষীকে হাজির করার কথা বলেছি। সে অনুযায়ী তিন সাক্ষী সমর মিস্ত্রি, সুমতি রানী মন্ডল ও অশীষ কুমার মন্ডলকে ঢাকায় আনা হয়েছে। কিন্তু তারা বিকেলে তাদের আত্মীয়ের বাসায় যাওয়ার কথা বলে যাওয়ার পর আর পাওয়া যাচ্ছে না।’

এখানো তাদের তালাশ করছে তদন্তকারী হেলাল উদ্দিন বলে জানান এই প্রসিকিউটর।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রানা দাস গুপ্ত বলেন, ‘আমরা তাদের সাথে যোগাযোগ করা চেষ্টা করছি। কিন্তু পাচ্ছি না।’

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আমরা কোনো দরখাস্ত দিলে তাতে যুদ্ধাপরাধীর বিচারে বাধাগ্রস্তের অভিযোগ আনা হয়। কিন্তু তারা একের পর এক সাক্ষী উপস্থিত করতে না পারার অজুহাত দিয়ে সময় নেয় তাতে কোনো ক্ষতি নেই। আমরা কোনো আবেদন করলেই মামলা বাধাগ্রস্ত হয়।’

তিনি বলেন, এ নিয়ে ১৫ জন সাক্ষীকে উপস্থিত করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন।

সময় নিয়ে মুলত প্রসিকিউশন সাক্ষীদের প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ করেন আসামিপক্ষের এ আইনজীবী।

অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের অপর নেতা আব্দুল কাদের মোল্লা অসুস্থ থাকায় তাকে বারডেম হাসপাতালে নেয়া এবং সেখানের ডাক্তার যা বলে সে অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থার কথা বলেছেন ট্রাইব্যুনাল।

একই সাথে প্রসিকিউশনের দেয়া তার বিরুদ্ধে সকল নথিপত্র তার আইনজীবীরা এক কপি দিয়ে আসলে জেল কর্তৃপক্ষকে তার কাছে সে কপি পৌঁছে দেয়ারও নির্দেশ দেয়া হয়।
Link:
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×