somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পুচকা বন্ধু ও সাইকেল..

১০ ই জুন, ২০১৩ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাইকেল চালাচ্ছিলাম বসুন্ধরার ছোট মসজিদ রোড এর পরের ব্রিকের রোড দিয়ে। হরতাল থাকলে বিকেলে এইদিকে আসা হয়।
একমনে সাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে কে যেন খুব জোরে সাইকেল চালিয়ে আসছে।
কি মনে করে আমি পেছন না তাকিয়ে দিলাম গিয়ার বাড়িয়ে টান,
সর্বশক্তি দিয়ে প্যাডেল মারছিলাম।
কয়েক মিনিট টানার পর মনে মনে ভাবলাম,
আচ্ছা আমি এত জোরে টানছি ক্যান?
আমাকে কি এখানে বিকেল বেলায় ছিনতাইকারী ধাওয়া করবে নাকি? নিজে নিজেই হাসলাম।
তারপর পেছনে তাকিয়ে দেখি অনেক দূরে কে যেন একজন দূর্দান্ত গতিতে সাইকেল চালিয়ে আসছে আমার দিকে। সাইকেল টা থামালাম।
কয়েক সেকেন্ডের মাঝেই একটা ছোট প্রিন্স সাইকেল নিয়ে একটা পিচ্চি আমার পাশে এসে দাড়াল।
আমার তো চক্ষুচড়কগাছ।
ওমা, কি কিউট পিচ্চিটা!
কিন্তু আমার সাথে পাল্লা দিয়ে বেচারার পুরো শরীর দিয়ে ঝোল বেরুচ্ছে। জিব্বাটা ঝুলে গ্যাছে। খুব মায়া হল।
বললাম "কি, বাবু কিছু বলবে?"
ছেলে বলল, "ভাইয়া, আপনার সাইকেল টা কোর প্রজেক্ট ২ না?"
বললাম, "হ্যা ভাইয়া, কোর ২, কিন্তু তুমি তো ঘেমে গ্যাছো, পানি নাই, পানি খাও"
ছেলে বলল "ঘামবোই তো, আপনি এত ফাস্ট চালান?"
বেচারাকে লজ্জায় বলতে পারলাম না যে ওর ভয়েই তো আমি গরুর মত টানলাম।
দাড়িয়ে দাড়িয়ে কিচুক্ষন আমাকে পুরা সাইকেলের প্রত্যেকটা পার্টসের স্পেসিফিকেশান জিগেস করল, আমিও বাধ্য ছাত্রের মত উনার সব প্রশ্নের জবাব দিলাম। স্যার বললেন উনি কোর ২ কিনবেন, তাই কেনার আগে সব জিগেস করলেন।

এবার ঘটল আসল ঘটনা।
আমি নাম জিগেস না করেই বিদা্য নিব,
এমন সময় পিচ্চি টা আমার দিকে হাত বাড়িয়ে বলল
" Hi, this is Saqib, pley pen school, standard 4" "FRIENDs"??

আমি তো পুরা হা! কয় কি?
কিলাশ ফোর এর বাচ্চা আমাকে বন্ধু হতে বলছে?
এইটা কি ফেসবুক পাইসে নাকি যে নিজের বাপ কে ও বন্ধু হতে রিকোয়েস্ট করা যায়।
বেশিক্ষন অবশ্য হা হয়ে ছিলাম না,
আমিও হাত বাড়িয়ে বললাম " Hi, this is Mahid. Friends? sure!! i'll be glad to"

পুচকাটার এর পরের কথা শুনলে তো আরো হা হইতে হইবেক।
সাইকেল চালাতে চালাতে জিগেস করলাম "কোন ব্লকে তোমার বাসা সাকিব?"
বলে "ভাইয়া, বাসা মেইনলি ডি ব্লকে। বাট জি ব্লকে আরেকটা ফ্লাট এর কাজ চলছে, দিস ওয়ান ইজ মাইন"
এই বলে জোর করে আমাকে ট্রেইল করে ওর নতুন বাসার কনস্ট্রাকশান দ্যাখাতে নিয়ে গেল।
তারপর ওর জন্যে কেনা নতুন এলিয়েন টা দেখিয়ে বলল, "i hate this engine machine, i like cycle, cycle and cycle"
ওর কথা শুনে এ্যগেইন টাস্কি খেলাম, কয় কি পোলা! এ তো ডেডিকেটেড সাইক্লিস্ট!
হ্যাট্স অফ কিড!! হ্যাটস অফ!!

একটু পর ওর গাড়ির ড্রাইভার আসল গাড়ি থেকে বের হয়ে। বললে বাসা থেকে ফোন এসেছে, যেতে হবে। দেখলাম আমার ছোট্ট বন্ধুটার সাথে একজন গার্ড, একজন বুয়া, সমবয়সী একটা ছেলে। যাওয়ার সময় বলল "বাই বাই ফ্রেন্ড".. আমিও বললাম "বাই ফ্রেন্ড" (মনে মনে ভাবলাম, পুচকার বাপের বয়স মনে হয় আমার থেকে খুব একটা বেশি হবেনা)।

বিদায় দিয়ে সাইকেল টা নিয়ে দিলাম টান, আর হাসছিলাম। একটা অজানা ভাললাগা অভিঙ্ঘতা নিয়ে বাসায় ফিরলাম। আমার কিউট সাইকেল উপলক্ষে অনেক নতুন বন্ধু হয়েছে, কিন্তু আজকেরটা বেস্ট।
প্লীজড টু বি এ সাইক্লিস্ট। জয় হো...


৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×