বিজয় দিবস আমাদের কিছু শেখায়নি ! আমরা গোলাম ছিলাম এখনো গোলাম। এত এত বছর গোলামী করলাম যে স্বভাব টা এখনো যায়নি। সেই ব্রিটিশ আমল থেকে শুরু অতঃপর হাত বদলে পাকিস্থান, মুজিব সরকার,মুস্তাক সরকার, জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা সরকার, হাছিনা সরকার পালাবদলে । আমরা গোলাম ছিলাম এখনো গোলাম । গোলামী থেকে বের হয়ে না আসতে পারার কারনে স্বাধীনতার ৪২ বছর পার হলে ও আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করতে পারিনি। চোখের জল পেলে আসলাম ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী স্মৃতি শোধে ।এই দিনেই তো জাতি মেধা শূন্য হয়ে গেলো , রেখে গেল গোলাম দের।যারা বিচার চাইতে জানবেনা,ইতিহাস জানবেনা,চিনবেনা সত্যিকারের অপরাধীদের ।এই গোলামরা আজ এমন প্রজন্ম রেখে যাচ্ছে যারা জানেনা ১৪ ডিসেম্বর কি? ১৬ ডিসেম্বর কি? ২১ ফেব্রুয়ারি কি? জিজ্ঞাসা করলে বলে ৯মাস যুদ্ধের পর ২১ ফেব্রুয়ারি দেশ স্বাধীন হয় পাকিস্থান হানাদার বাহিনী থেকে। আমরা ইতিহাস থেকে কিছুই শেখিনি, বিজয় দিবস আমাদের কিছু শেখায়নি! ফরাসি দার্শনিকের সেই উক্তি টি মনে পড়ে গেল-"মানুষ ইতিহাস থেকে যা শেখে তা হচ্ছে, মানুষ ইতিহাস থেকে কিছুই শেখেনা। আমাদের বাস্তব অবস্থা তাই।ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেনা, মুজিব এসে আবার ৭ই মার্চ ভাষণ দিবেনা,৭১ আসবেনা,যুদ্ধ ও হবেনা।এ সব সম্ভব ও না। এ সবের দরকার ও নাই। আমাদের প্রয়জন মানসিকতা পরিবর্তনের কথা ও কাজের প্রতিপলনের । ১৬ ডিসেম্বর কোন বিশেষ দিন, ক্ষণ বা তিথি নয়, একটা জাতির একটা জীবন্ত ইতিহাস। আমাদের কে শপথ নিতে হবে দায়িত্ব পালনের ,যে দায়িত্ব কাঁধে নিয়ে আজ ও আমরা শেষ করতে পারিনি। আমাদের অন্তরে ধারন করতে হবে মুক্তি যুদ্ধের চেতনা ও আদর্শ যে চেতনা ত্যগ শেখায়, শেখায় ব্যক্তি স্বার্থের উপরে কিভাবে উঠতে হয়।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




