ভোটের রাজনীতি আর গণতন্ত্র কি এক ? নাকি বাংলাদেশের ভোটের রাজনীতি- গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম বাধা ? এসব নিতান্তই সাধারণ প্রশ্ন। গণতন্ত্র কি বাংলাদেশের সাধারন মানুষ ভাল ভাবেই বুঝে? বুঝবেনা কেন?

প্রতি ৫ বছর পর তারা ভোট দেয় জাতীয় নির্বাচনে, আর কত এই নির্বাচন সেই নির্বাচন । তারা আজ ভাল ভাবে বুঝে গণতন্ত্রী কি!

গণতন্ত্র বুঝতে পড়া শুনা লাগেনা ! গণতন্ত্র আজ বাংলাদেশের চায়ের দোকানে দোকানে , রাস্তা ঘাটে , ঢাকা সিটি কর্পোরেশনের ডাস্টবিনে ও পাওয়া যায় ! তাই বাংলাদেশে আজ গণতন্ত্রের কদর নাই। গণতন্ত্রের কথা বলে রাষ্ট বিজ্ঞানের ছাত্র হিসাবে নিজেই লজ্জা পাই,

এটা তো সবাই জানে । পেপার পত্রিকায় কত গণতন্ত্র, হাছিনা খালেদার ফটো দেখলেই বুঝি গণতন্ত্র

। আমারা বুঝি যেমন আমাদের গণতন্ত্রের ধরন ও তেমন। বাংলাদেশের গণতন্ত্রের সরূপ দেখে একটি বিখ্যাত উক্তি মনে পড়ে গেল। উক্তি টি হল - " Democracy without education hypocrisy without limitation " অর্থাৎ শিক্ষা ছাড়া গণতন্ত্র সীমাহীন ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। রাজশাহি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মলয় ভৌমিক লিখেছেন, বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা উন্নায়ন বলতে বুঝে 'রাস্তা ঘাট , ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল নির্মাণ , এবং কোথাও বিদ্যুৎ না থকালে তা আনার ব্যবস্থাই উন্নায়ন"

।প্রতিনিধিদের উন্নায়ন ভাবনা দেখে আমি ও বেশ কষ্ট পাই। আমরা আজ যে গণতন্ত্রের উপর দাঁড়িয়ে আছি তা সত্যিই লজ্জার। পুঁজির বিকাশ আর সেবা যেমন এক নয় তেমনি ভোটের রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি এক নয় । কিন্তু আমরা অতীতের মত বর্তমানে ও ভোটের রাজনীতিই করছি। ভোটের রাজনীতি করি বলেই আজ দল গুলোর মধ্য গণতন্ত্র নেই।আর দলের মধ্য গণতন্ত্র নেই বলেই গণতন্ত্র সোজা হয়ে দাঁড়াতে পারেনি। শুধু শুধু রাজনীতি বিদ দের দোষ দিয়া লাভ কি তাকাই আমাদের সুশীল সমাজ ও মিডিয়ার দিকে

। সবার একটাই স্বভাব সরকারের মন ভিজিয়ে চলা। অন্যথায় কত জামেলা । কে সহ্য করবে এসব? তার চাইতে ভাল যখন যে সরকার তখন তার কথা। দু একটা বিপক্ষে লিখতেই হয় না হয় আবার বাজারে কাটবে না। এই যদি হয় মিডিয়া তাহলে গণতন্ত্র চলে কিভাবে? দেশে গণতন্ত্র আছে! কিন্তু উত্তর মিলে না- ইলিয়াছ আলী গেল কই ? বিপ্লব কেন রাষ্টীয় ক্ষমা পায়? বিকাশ কেন নীরবে জামিনে ছাড়া পায়? বিশ্বজিৎ হত্যা কারীদের সবাই দেখলেও সরকার কেন দেখেনা? এসব বাংলাদেশের গণতন্ত্রের সর্বশেষ নমুনা


। এর আগে বিভিন্ন সময় আরো কত কি দেখেছি । এসব দেখে সবাই বুঝি বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন জরুরী । রাজনীতির এই পরিবর্তন রাজনীতিবিদ রা চাইবেনা। তাহলে তো ভোটের সস্তা রাজনীতি থাকল না । তাই আমাদের সাধারণ জনগণের এগিয়ে আসতে হবে এই মহৎ কাজে। উদ্দেশ্য হতে হবে ডাঃ মিলন ও নূর হোসেনের মত। যাদের তাজা রক্তের উপর দাড়িয়ে আমাদের গণতন্ত্র। বাংলাদেশের চলমান গণতন্ত্র মিলন নূর হোসেন রা আমাদের দেখায়নি। আমাদের উচিত তাদের দেখানো গণতন্ত্রের পথে চলা। তাহলে কেবল শহীদ দের আত্মা শান্তি পাবে। এই দেশের স্বাধীনতা অর্জন সার্থক হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮