somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগের গণ জাগরণ ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগের গণ জাগরণ কাদের বিরুদ্ধে ? গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদি, আর মুল্লার বিরুদ্ধে ? নাকি এরা সহ সকল যুদ্ধ অপরাধীর বিরুদ্ধে ? যুদ্ধ অপরাধীর সঠিক সংখ্যা কত? কত জন মারা গেছে আর কত জন বেঁচে আছে? কোন দলে কত জন তারকা যুদ্ধ অপরাধী আছে? যারা এক সময় স্বাধীনতার বিরুদ্ধে ছিল বর্তমানে রাজনীতিতে নেই বরং খোলস পালটিয়ে এনজিও, সমাজ সেবা, মানবাধিকার সহ বিভিন্ন নামে নতুন অভিনব ধারায় কাজ করে যাচ্ছে তারা কি যু...দ্ধ অপরাধী হিসাবে বিবেচিত হবে? যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত নই কিন্তু স্বাধীনতা পূর্ব ওই দল গুলোর সমর্থন করত তারা কি অপরাধী হিসাবে বিবেচিত হবে? পাঞ্জাবি, পায়জমা, দাঁড়ি, ছাড়া লোক কি যুদ্ধ অপরাধী ছিলনা? এই পোশাক ছাড়া কি নাট্য মন্স করা যায়না? বিশেষ ধর্মীয় দল টি ছাড়া কি বাংলার মাটিতে ইসলামের পতাকা আর কেউ উড়াতে পারবেনা? ধর্ম ভিরতিক রাজনিতি কি শুধু বাংলাদেশে আছে? নাকি বিশেষ দলের ভুলের কারণে আজ ইমানদার ভাই দের কে ও আজ সে অপরাধ মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে? আমার ছোট মাথায় এভাবে নানান প্রশ্ন জাগে। আপনারা যারা যুবক,ঘায়ে গরম রক্তে সারাক্ষণ টগবগ করে, আমার প্রশ্নের উত্তর এক নিঃশেষে বলে দিতে পারেন তাদের কে বলছি আপনাদের চেয়ে আমি বেশি জানি।আমার প্রশ্ন তাদের কাছে যারা আবেগে তাড়িত নয়, বিশেষ দলের প্রোপাগান্ডা বাস্তবায়ন কারি নয় আবার বিচারের আগে নিজের মনে রায় দিয়ে দেয়না।তারা পারবে আমাকে সঠিক উত্তর বলে দিতে।শাহবাগের আন্দোলন ততক্ষণ নিরপেক্ষ থাকবে যতক্ষণ পর্যন্ত না এর ফসল কোন রাজনিতিক দল ঘরে তুলে না নিবে। আন্দলনের ফসল বিশেষ দলের ঘরে চলে গেলে তা আর নিরপেক্ষ থাকবে না। কারণ তারাও রাজাকার পোষে উত্তম ভাবে। হোক না তারা স্বাধীনতার মূল বা অগ্রগামী শক্তি। যুদ্ধ অপরাধীদের বিচারের সমর্থন শুধু দলের প্রেস ব্রিফিং দিলে হয়ে যায়না । কাজে ও থাকতে হয় । অনেকে নাকি পর্যবেক্ষণে আছে আন্দোলন কোন দিকে যায় দেখবে, যারা সফল তাদের কে বরণ করে নিবে।তারা এখনো শস্তা রাজনীতির দিকে হাঁটে। জাতি একটা বিষয় নিয়ে পড়ে থাকতে চায়না যদিও তা অনেক গুরুত্ব পূর্ণ, যে বিষয়ের সাথে মিশে আছে পবিত্র রক্ত। আমাদের জন্য বেশি মঙ্গল যত তারাতারি এসব সমস্যার সমাধান করা যায় হোকনা কারো ফাঁসি কারো দেড়শ -দুইশ বছরের সাজা। গড়তে হবে দেশ কে নতুন ভাবে নতুন উদ্যমে। দেশের দায়িত্ব তুলে দিতে হবে এমন মানুষের হাতে যে হবে, শিক্ষিত, মার্জিত, দেশ প্রেমিক,অন্যায়ের সাথে আপোষ হীন । নিজকে স্ব পক্ষ - বিপক্ষ বলে যাহির করে আর দুর্নীতির মধ্য ডুবে থাকলে মানুষ আপনাকেও শাহবাগে নিয়ে দাপন করে দিবে।
বিশেষ কথাঃ
# আগামি নির্বাচন সঠিক সময়ে হবেনা।
#হাজারো অপপ্রাচার হলেও দেশি বিদেশি বিনিয়োগ আসবে।
#দেশে দলীয় করণ আরও বাড়বে।
#দেশের SSC ও HSC তে GPA-5 আগের তুলনাই বাড়বে
( আমি গণক বা জ্যোতিষী নই, এটা আমার ক্ষুদ্র বিশ্লেষণ )
##ব্লগার দের জাতি অনেক দিন মনে রাখবে যদি তারা আন্দোলনের শুরুর নেই শেষ টি ও করে দেখাতে পারে।##
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×