কবি বিনয় মজুমদারের কবিতা
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুগভীর মুকুরে
..................
সুগভীর মুকুরের প্রতি ভালবাসার মতন
শান্ত দিনগুলি যায়, হায় সখী, নবজাতকের
শৈশব হৃদয় দিয়ে পালন করায় অপরাগ
শাশ্বত মাছের মতো বিস্মরণশীলা যেন তুমি।
যদিও সংবাদ পাবে, পেয়েছো বেতারে প্রতিদিন,
জেনেছো অন্তরলোক, দূর থেকে, তবু ভুলে যাবে।
গর্ভস্থ ভ্রূণের প্রতি গূঢ় ভালবাসার মতন
প্রকাশের কোনোরূপ উপায়বিহীন যন্ত্রণায়
গীতিপরায়ণ আমি ; মানুষের মরণের আগে
পিপাসা পাওয়ার মতো অতিরিক্ত অথচ করুণ
আমার অপেক্ষা, আশা- আজ এরকম মনে হয়।
সুগভীর মুকুরের প্রতি ভালোবাসার মতন
শান্ত দিনগুলি যায় ; হায় সখী, বিস্মরণশীলা। কেন এই অবিশ্বাস
..................
কেন এই অবিশ্বাস, কেন আলোকিত অভিনয়?
কী আছে এমন বর্ণ, গণ্ধময়; জীবনের পথে,
গ্রন্থের ভিতরে আমি বহুকাল গবেষক হয়ে
লিপ্ত আছি, আমাদের অভিজ্ঞতা কীটের মতন।
জানি, সমাধান নেই; অথচ পালঙ্করাশি আছে,
রাজকুমারীরা আছে- সুনিপুণ প্রস্তরে নির্মিত
যারা বিবাহের পরে বারংবার জলে ভিজে ভিজে
শৈবালে আবিষ্ট হয়ে সারস শ্যামল হতে পারে।
এখন তাদের রূপ কী আশ্চর্য ধবল লোহিত
অকারণে খুঁজে ফেরা; আমি জানি, নীল হাসি নেই।
জঠরের ক্ষুধা তৃষ্ণা, অট্টালিকা, সচ্ছলতা আছে
সফল মালার জন্য; হৃদয় পাহাড়ে ফেলে রাখো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন