কবি সুমন সুপান্থের দুইটি কবিতা
০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রোদরঙা ঘোড়াচরিতবছরের শেষ মৃদু সন্ধ্যায় আমাকে এসে দেখে যায় মাছঘরের পাখি
ঘোরলাগা চোখে আমি তন্দ্রায় যাই আমার শিকারী পিতার মতন
কতো চন্দ্রমাস জালে আর জলে বন্দী নিজেদের পৌরাণিকী !
জেনো, আমারো ভাই ছিলো এক, লাঠিয়াল। আরেকজন বিভীষণ
আমাদের ধানসিঁড়ি নদীতে এসে জল খেতো রোদরঙা ঘোড়া
আমার বর্ষীয়সী দিদি’মা একবার কাঁথায় গেঁথেছিলো সেই অধ্যাস
পড়বে বলে আমার ভাই সেই যে ইশ্কুলে গেলো আর হয়নি ফেরা
আমার মা তাই মাঠের ভেতর খুঁটে ফেরে আত্মজ রক্তের ঘাস
প্রতি সন্ধ্যায় পুরোনো গাঙুর নদীটি উৎসবের সুরে
ভাঙতে ভাঙতে দু’তীর বেহুলার মতো মূক হয়ে যায়
আমার লখিন্দর ভাইটি তবু জেগে ওঠে না বিস্মরণের ভোরে
ধূম লেগেছে বিদ্রুমে আজ। নবানড়ব ‘উপ-হাসে’ বছরান্তর
কালো ডানা থেকে বিন্দুপুরে তবু কৈবর্ত্যরে উষ্ণতা বিলায়
বর্গি তাড়াবে তাই, আমার সন্তান শুধু জেগে থাকে রাতভর । আখ্যান ফের নাইওরি নাওবড় অসহায় আজ লেপ্টে আছে ঘাসে
আজ নামেনি বাক্য আজ অভিমান
উড়তে শিখেছে নৈর্ঋতের আকাশে
উড়ে উড়ে বুঝে গেছে বৃত্তই প্রধান
কাল এসে পড়ে যেয়ো নাইওরবরন শাড়ি
কুঁচির ফাঁকে ফাঁকে মেঘ বরিষণ
ঝিঙের বধূরঙ ফুল আর স্মৃতিপ্রসারী
সব গহনা তুমি চেয়েছিলে ভীষণ
বৃত্ত ভেঙে তাই বুঝি প্রলুব্ধ করে দাও!
আর তাতেই খোয়াবেরও অতীত সব দৃশ্য দেখি
যেমন : দৃশ্যের আখ্যানে ফের নাইওরি নাও
নিকাহ্ হাওয়া লেগে গেলে পাল তোলে ঠিক-ই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন