somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

With Great Power Comes Great Responsibility.....

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

With Great Power Comes Great Responsibility.... একজন মাহমুদুর রহমান এবং একজন আদিলুর রহমান.... প্রথম নামটা সবারই শোনা, মাহমুদুর রহমান। বাংলাদেশ সংবাদপত্র জগতের পথ্বিকৃত, সাংবাদিক জেমস বন্ড, অকুতোভয় ইত্যাদি বিশেষণ তার নামের সাথে বেশ মানান সই অনেকের কাছে। এই অকুতোভয় মাহমুদুর রহমান একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। মূল সম্পাদক কিন্তু নন। এই ভারপ্রাপ্ত সম্পাদক হবার আগে তিনি ছিলেন একটি দলের জ্বালানী বিশেষঙ্গ এবং বহুল আলোচিত উত্তরা ষড়যন্ত্রের হোতা। সামরিক সরকারের সময় যখন রাঘব বোয়াল বন্দী তখন এই চুনোপুটি ধুরন্ধর মাহমুদুর রহমানদের এমন একটি স্পর্শকাতর পদবি অর্থাৎ পত্রিকার সম্পাদক অবস্থানের পিছনে ঘাপটি মারা প্রমানিত একটি সফল কৌশল। গ্রেফতার এড়াতে বা গ্রেফতার হলে পত্রিকা সম্পাদক গ্রেফতার এমন সমালোচনা/চাপের মুখে মুক্ত হওয়ার কৌশলেই তিনি হয়ে যান পত্রিকার সম্পাদক।

একজন আদিলুর রহমান। বিএনপি তথা হেফাজত ঘটনার সকাল থেকেই প্রচার শুরু করলো ২৫০০ থেকে ৩০০০ নিহিত এবং লাশ গুম... এখনো অনেকে বিশ্বাস করে এই সংখ্যা কম-বেশি সঠিক। ডিজিটাল এই যুগে যখন এনালগের মত সম্প্রচার মাই টিভি, দিগন্ত টিভি আর ইসলামিক টিভির। এই এনালগদের যখন সব প্রযুক্তিই নেই দৈনন্দিন অনুষ্ঠান সম্প্রচারের তখন বাজারে গুজব দিগন্ত টিভি আর ইসলামিক টিভি নাকি সরাসরি সম্প্রচার করছিল পুলিশের মতিঝিল অপারেশন! তাই এসবের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে! ঈদের ২দিন আগে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানালো, ঐ মাচ কিলিং এর ঘটনা ছিলো অতিরন্জিতভাবে প্রকাশ করা এবং প্লানড গুজব আসলে যার কোনো ভিত্তি নেই।

মানবাধিকার সংস্থার আদিলুর রহমান গবেষণা করে বের করলেন ৬১ জন নিহিত। সরকার তাকে চিঠি দিয়ে জানতে চাইলেন ‘শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা আরও গভীরভাবে অনুসন্ধান করে নিহতের প্রকৃত সংখ্যা ও ঘটনা জনগণের সামনে প্রকাশে সরকার আন্তরিক। ৬ ও ৭ মে নয়া দিগন্ত, সংগ্রাম, ইনকিলাবসহ অন্যান্য জাতীয় দৈনিকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তন্ন তন্ন করে খুঁজেও ১৬ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।’ তিনি অনুসন্ধান করলেন, সংখ্যা প্রকাশ করলেন অথচ বিশদ বিবরণে তিনি অপরাগ!

তার গ্রেফতারে যেসকল আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করছেন তারা কি একবারও উদ্বেগ প্রকাশ করেছেন তার কৃত কর্মের জন্য?

আন্দোলনকারিকে পুলিশ লাঠি চার্জ করলে মানবাধিকার লংঘিত হয় কিন্তু পুলিশকে লাঠি মারলে, ঢিল ছুরলে, মাথা ফাটালে মানবাধিকার লংঘিত হয়না??

ব্লগার গ্রেফতার হওয়া মানে ব্লগের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, সম্পাদক গ্রেফতার হওয়া মানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ নয়, মানবাধিকার কর্মী গ্রেফতার হওয়া মানে মানবাধিকার লংঘন নয়। ব্যাক্তি দোষ বা উদ্দেশ্যপ্রোনোদিত কোন কারণের ব্যাখ্যায় সমগ্র প্রতিষ্ঠান বা সংস্থাকে বলি দেওয়া কি উচিত হবে! মনে রাখতে হবে With Great Power Comes Great Responsibility.....
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×