বাশেরকেল্লা এবং জইল্লা..... নেট দুনিয়ায় যারা আছেন তাদের বেশিরভাগই জানেন বাশেরকেল্লা এবং অনন্ত জলিল এর নাম। দুইটা দুই কিছিমের ভাইরাস।
কৌতুহলবশত অনেকেই কিন্তু বাশেরকেল্লা'য় লাইক দিয়ে রেখেছেন "কি হয় দেখি" জন্য। অনেকেই জ্বালাময়ী স্টাটাসও দিয়েছেন এই বাশেরকেল্লা নিয়ে, আজ আমিও দিলাম আরকি... কেউ কেউ ঘৃণা প্রকাশ করতে গিয়ে, কেউ কেউ কৌতুহলবশত এই পেজটাকে অনেক বেশী প্রচারনা পাইয়ে দিয়েছে নিজের অজান্তে। এমনটাই হচ্ছে এখন আবার অনন্ত জলিলের নতুন সিনেমা নিয়ে। আমার জানামতে শাকিব খানের একটি ছবি একযোগে মুক্তি পেয়েছে ৮২ টি পেক্ষাগৃহে, শাকিব খানের আর একটি ছবি একযোগে মুক্তি পেয়েছে ৬৫টি পেক্ষাগৃহে এবং এম এ জলিল অনন্তর ছবিটি একযোগে মুক্তি পেয়েছে ৫১ টি পেক্ষাগৃহে। দর্শকরা কিন্তু নাক সিটকাতে সিটকাতে ঠিকি দেখতে যাচ্ছেন এবং দেখে এসেও বিশ্রীভাবে নাক ঝারছেন কিন্তু অজান্তেই প্রমোট করে যাচ্ছেন জলিল'কেই।
একটা কথা আছে মূর্খের ইবাদতের চাইতে জ্ঞানীর নিদ্রা উত্তম তেমনি এই দাম্ভিক নায়কের ছবি দেখে তাকে উৎসাহ দেওয়ার কোনো মানে হয়না।
বাংলা ছবির যখন বেহাল দশা, মান্না পরবর্তী শুন্যস্থান পুরণে এবং বাংলাদেশে সিনেমা হল ব্যাবসা টিকিয়ে রেখেছে একটাই নাম "শাকিব খান", বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া নায়ক, শুধুমাত্র যার নামেই ছবি চলে। একটা সিনেমা তৈরীর অর্ধেক বাজেট যায় শাকিব খানের পারিশ্রমিক আর শিডিউল মিলাতে আর অর্ধেক বাজেট যায় বাকি সব কাজে। সেই শাকিব খানও কিন্তু এত দাম্ভিকভাবে কথা বলেনা। শাকিব খানকে নিয়েও নেট দুনিয়ায় নানান কৌতুক প্রচলিত আছে, বুয়েট থেকে টেক্সটাইল ইন্জিনিয়ার হওয়ার নজিরও আছে তার কিন্তু সে কখনো রেগে গিয়ে দর্শকদের নিয়ে কাউন্টার কথা বলেনি কিংবা দর্শককে সাধারণ কিংবা এলিট শ্রেণীতেও ভাগ করেনি।
অপরদিকে জলিল। আমার মনে আছে বছর কয়েক আগে একটা ভিডিও ইন্টারভিউতে অনন্ত জলিলের নিজের উচ্চারণে তার ছবির নাম বলতে "হৃদয় বাংগা ডেউ"। এই নায়ক'কে শুদ্ধ বাংলায় প্রশ্ন করবেন সে ভুল ইংলিশে উত্তর দিবে।
সেই জলিলের নতুন ছবির একটি গান দেখে এক ক্রিটিক দর্শক মন্তব্য করেছেন, "গান দেখলাম নাকি ভিডিও গেমের প্রোমো দেখলাম বুঝলাম না!"
না বুঝে বুঝেই হেয়ালী আর অবহেলায় এই নায়ক কাম পরিচালাক কাম প্রযোজক'কে আবারও একটা ব্যায়বহুল সস্তা মুভি বানানোর উৎসাহ দিয়ে যাচ্ছি নিজের অজান্তেই!!!?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

