যেকোনো কারনেই হোক বাংলাদেশ সরকার ১০/১৫ লক্ষ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে বাংলাদেশ, মেনে নিয়েছে স্থানীয় কক্সবাজারবাসি, সেই সময়ে ছুটে গেছেন নানানজন নানান সাহায্য নিয়ে।
সারা বিশ্বে চলছে করোনার ভয়াল সময় সেই সাথে মুসলিম বিশ্বে চলছে রমজান মাস। কিছু সংখ্যক রোহিঙ্গা কয়েক মাস যাবৎ সাগরে ভাসছেন যারা যেতে চেয়েছিলেন মালয়শিয়া।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এদের আশ্রয় দেয়ার দায় আমাদের না, ইংল্যান্ড বা অনান্য দেশকে এগিয়ে আসতে বলেছেন তিনি, আশ্চর্য্যের ব্যাপার যারা প্রতি জুম্মার মোনাজাতে, গনজমায়েতের সমাবেশে ফিলিস্তিন-কাশ্মির মুসলমানের জন্য কাদেন এবার তারাও বলছেন পররাষ্ট্রমন্ত্রী ঠিক বলেছেন!!
রমজান মাস এবং করোনার সময় বিবেচনা করে বাংলাদেশের মানবিক সরকার সহো অনলাইনের সকল এ্যাকটিভ পোস্ট দাতাদের অনুরোধ করবো তারা যেন এই সাগরে ভাসমান রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য মানবিক পোস্ট করেন, যাতে করে আমাদের সরকার সাগরে ভাসমান রোহিঙ্গাদের আশ্রয় দেয়, অন্তত শেষবারের মতো!! সবাইকে ধন্যবাদ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

