তা ধিন ধিন তা
আর নাই চিন্তা,
খুলে গেছে শপিংমল
চল চল দল বল।
হুড়োহুড়ি না করে
থেকে দুরে, আর একটু দুরে,
কিনবো সবই ঘুরে ফিরে
সীমিত আকারে, সীমিত আকারে।
করোনা করোনা
ভ্রান্ত ধারণা,
"যদি থাকে নসিবে
আপনা আপনি আসিবে"।
করোনা কিছুনা
বড়ো হলো ক্ষুধা,
জানি তুমি বোঝনা
নাই কোনো মেধা।
করোনা শুধু কি স্কুল-কলেজে
এই যে এতো ভীড় বাজার, রাস্তায়, সমাজে
করোনা শুধু কি মসজিদের নামাজে
খোলো খোলো সবই খোলো, গার্মেন্টসও খোলাযে।
ঘুড়ি ঘুড়ি শুধু ঘুড়ি মেলে না চিকিৎসা
আইন করে বলা মানা ঘটনা, রটনা, কুৎসা
কি সত্য, কি মিথ্যা জানেনা রাম, শ্যাম, যদু, মধু
জানা আছে ধারাপাতে তিন অক্কে তিন, যাহা লাউ তাহা কদু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

