
করোনায় আক্রান্ত নারীর লাশ দাফনে কাউন্সিলর মাকসুদুল আলমের দলের সঙ্গে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থানে যাচ্ছেন নারী ইউপি সদস্য রোজিনা আক্তার। ছবি: তাঁর ফেসবুক থেকেকরোনার ভয়ে স্বজনেরাও লাশ ধরছেন না। প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসছেন না। ঘণ্টার পর ঘণ্টা লাশ পড়ে থাকছে বাড়িতে ও সড়কের সামনে। বিষয়গুলো নাড়া দেয় নারী জনপ্রতিনিধিকে। সেই চিন্তা থেকে লাশের গোসল করাতে উদ্যোগী হন নারী ইউপি সদস্য রোজিনা আক্তার।
আগে কখনো লাশ গোসলের অভিজ্ঞতা না থাকলেও ইতিমধ্যে শিখে নিয়েছেন নিয়মরীতি। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই নারীসহ ছয়জনের লাশের গোসল করিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য রোজিনা। যত দিন করোনা থাকবে, তত দিন মৃতদেহের গোসল করানোর কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।
রোজিনা প্রথম আলোকে বলেন, করোনার কারণে বিভিন্ন স্থানে লাশ পড়ে থাকার বিষয়টি তাঁকে নাড়া দেয়। তিনি তাঁর ফেসবুক আইডিতে ঘোষণা দেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াসহ নারীদের লাশ দাফনে গোসল করাবেন তিনি। ফেসবুকের তাঁর ওই স্ট্যাটাস দেখে গত ২৫ এপ্রিল সিটি করপোরেশনের কাউন্সিলর (যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশের দাফন ও সৎকারে আলোচিত) মাকসুদুল আলম তাঁকে ফোন দেন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর লাশ গোসল করানোর জন্য। গত ২৬ এপ্রিল তিনি প্রথম শহরের আমলাপাড়া এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর লাশের গোসল করান। তাঁকে সহযোগিতা করেন মাসদাইর কবরস্থানের গোসলের দায়িত্বে থাকা মণি আক্তার। পরে কাউন্সিলর মাকসুদুল আলমের তত্ত্বাবধানে মাসদাইর কবরস্থানে লাশ দাফন করা হয়।
খবর প্রথম আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

