কার্ফিউ টাইম রাতে কেন হাহাহা,
করোনা কি শুধু রাতে ঘোড়ে হাহাহা?,
সরকারের মাথা ঠিক নাই কার্ফিউ দিবে দিনে তা না দিসে রাতে হাহাহাহা।
কার্ফিউ এর সময় রাতে দেওয়ায় দাত কেলান নাই বা হাহা হিহি পোস্ট কমেন্ট করেন নাই এমন অনলাইন ইউজার পাওয়া মুশকিল। অনলাইনে একটু খোজ নিয়ে দেখেন সোমালিয়া হতে মায়ানমার, থাইল্যান্ড, মালায়শিয়া, মিশর, কুয়েত, আলজেরিয়া, জ্যামাইকা, সাউথ সুদান, আরব আমিরাত, লেবানন সহো বিশ্বের অনেক দেশ রাতের সময় কার্ফিউ দিয়েছিলো বা দিয়ে রেখেছে। এদের মধ্যে শুধু সৌদি আরবে ২৪ঘন্টার কার্ফিউ ছিলো।
রাতে কার্ফিউ দেওয়ার কারন অযাচিত/অপ্রয়োজনীয় ঘোরাফেরা বিশেষ করে কম বয়সিদের এবং অসৎ উদ্দেশ্যে (চুরি, ডাকাতি) যারা ঘোরাফেরা করে তাদের নিয়ন্ত্রণে রাখতে। আপনি যদি সচেতন না হন, করোনার সুরক্ষাবিধি না মানেন তবে করোনার বিস্তার রাতে বা দিনে যেকোনো সময়েই আপনার দ্বারা হতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

