মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার অফিসের পিয়ন ২০ হাজার টাকায় বিক্রি হয়। আমরা খবরে জানতে পারলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির মামলায় গ্রেপ্তার একজন অফিস সহকারী সরকারপ্রধানের অভিমত সম্বলিত একটি নথি মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে বের করে দেওয়ার কথা ‘স্বীকার করে’ আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আপনারই প্রিয় অঙ্গসংগঠন যার অভিভাবক আপনি নিজে সেই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার২০ হাজার টাকার প্রলোভনে এমন ঘটনা যদি ঘটতে পারে তবে আমার দেশের প্রধানমন্ত্রী নিরাপদ কি না!!!!
যে অফিস সহকারি মাত্র ২০ হাজার টাকার জন্য এমন কাজ করলো, সে অবশ্যই তার কর্ম পরিবেশের অন্যদের বড়ো বড়ো দুর্নীতি দ্বারা প্রভাবিত হয়ে ভেবেছে, "ধুর আমি এইটা করলে কি?"
এই ঘটনা বিরাট বড়ো একটা এলার্ম। ভাবলে হবে না অফিস সহকারি গ্রেফতার তো সব কিছু কন্ট্রোলে। অবশ্যই এই অফিস সহকারীর কর্ম পরিবেশের সবাইকে নজরদারির আওতায় আনতে হবে সেই সাথে তাদের পরিবার কানেকশানও গুরুত্ব দিতে হবে।
এসময়ের খন্দকার মোশতাকরা বেড়ে উঠছে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


