আমরা এমনি এক মুসলমান বাংলাদেশি জাতি, ধর্ম কর্মের ব্যাপারে সব সময় ইরান, তুরান, পাকিস্তান, সৌদি আরবের উদাহরন আগে দিতে হয়, দুইয়ে দুইয়ে চার না মিললে তখন আবার সৌদি আরবও উদাহরনের বাইরে।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ না, বাংলাদেশের আসল সংখ্যালঘু হলো মুসলমান। বাংলাদেশি মুসলমানের হাজার খানা পীর, একেক পীরের একেক কায়দায় ইসলাম পালন। কুরআন একটাই, হাদিসও একজনের তারপরেও যত পীর ততো ধারা। এখন আবার কিছু কিছু নতুন ধারা বের হয়েছ। এরা শার্ট প্যান্ট পরে দাড়ি রাখে মর্ডান ভাব নিয়া ইসলাম ফলো করে, আসলে ইহূদি লেবাসে ইসলাম পালন। এরা আবার পীর মানেনা, কিন্তু কোনো অংশে পীরের কম না। আগের পীরেরা যা করতে বলে, মানতে বলে তা মুখে মুখে আর এই মর্ডানদের পীর নানারকমের বই, এরা পক্ষান্তরে নানান বই পীরের মতোই মানে, ধারন করে।
করোনায় মসজিদে জামায়াত বন্ধো করতে সরকারকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। পাকিস্তান, সৌদি আরব, মালায়শিয়া, ইরান কি কি করছে তা বাংলার ঘরে ঘরে পৌছার অপেক্ষা করতে হয়েছে। ঐসকল দেশে এখনো মসজিদে জামায়াত নিষিদ্ধ, অথচো বাংলাদেশে মুসল্লিরা একবারও বললোনা, মসজিদে জামায়াত বন্ধো গার্মেন্টসও বন্ধো করো। মসজিদে জামায়াত বন্ধো বাজার ঘাট সীমিত করো। মসজিদে জামায়াত বন্ধো, শপিং মলও বন্ধো করো।
এরা বলে গার্মেন্টস খোলা, মসজিদে জামায়াতও খোলো। বাজার খোলা, মসজিদে জামায়াতও খোলো। শপিংমল খোলা, মসজিদে জামায়াতও খোলো।
যাইহোক, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঈদুল ফিতরের পাঁচ দিন ছুটিতেও সৌদি আরবজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে সৌদি কতৃপক্ষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


