somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলাকার নাম খেয়াল করে, কোয়ারিন্টনে থাকতে এয়ার কন্ডিশনার (এসি) দাবি :D

১৪ ই মে, ২০২০ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পায়ের জুতা মাথায় তুললে যা হয়!!!! কোয়ারিন্টনে থাকতে সাহেব এয়ার কন্ডিশনার (এসি) দাবি করেছে।

এলাকার নাম নিয়ে কেউ হাসাহাসি করবেন না, এলাকার নাম নিলেই মামলা।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লন্ডন ফেরত এক প্রবাসি কোয়ারিন্টাইনে থাকার জন্য প্রশাসনের কাছে এয়ার কন্ডিশনার এসি দাবি করেছে।

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ মে ইংল্যান্ড প্রবাসী ওই ব্যক্তি বাংলাদেশে আসেন। ওই দিনই তিনি নাসিরনগর উপজেলা সদরে নিজ বাড়িতে এসেই এলাকায় খোলামেলা মেলামেশা ও চলাফেরা শুরু করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন কৃষি কর্মকর্তা ওই বাড়িতে গিয়ে তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানান। কিন্তু প্রবাসী ব্যক্তি কৃষি কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। ওই কর্মর্কতা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। ইউএনও গতকাল বুধবার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেমকে ওই প্রবাসীর বাড়িতে পাঠান। হোমকোয়ারেন্টিন মানতে অনুরোধ করায় তখনও প্রবাসী চেয়ারম্যানের সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই প্রবাসীকে ফোন করলে তিনি ফোন ধরেননি। আজ দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল ও পুলিশকে সঙ্গে নিয়ে ইউএনও নাজমা আশরাফী ওই প্রবাসীর বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিন মানতে বলেন। তখনো ওই প্রবাসী অশোভন আচরণ করেন। লন্ডন শহরে তাঁর করোনার পরীক্ষা করানো হয়েছে এবং বাংলাদশে কেন আবার পরীক্ষা করা হবে এসব নিয়ে তর্ক করেন ওই প্রবাসী।

ওই প্রবাসী বাসা থেকে বের হবেন, হোমকোয়ারেন্টিন মানবেন না এবং প্রয়োজনে বৃটিশ হাইকমিশনে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে হুঁশিয়ারি দেন। বেলা দুইটার দিকে তাঁকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। পরে লাল পতাকা উড়িয়ে প্রবাসীর বাড়িটি লকডাউন ঘোষণা করে প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় তথ্য গোপন করে নিজ বাড়িতে অবস্থান করায় লাল পতাকা উড়িয়ে এক লন্ডন প্রবাসীর বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আর ওই প্রবাসীকে (৩৫) বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলা প্রশাসন এ ব্যবস্থা নেয়।

প্রশাসনের এক কর্মকর্তা বলেন, তাঁকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসির ব্যবস্থা করে দিতে হবে বলে জানিছেন ওই প্রবাসী।ওই প্রবাসী কারো কথাই শুনতে রাজি ছিলেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী জানান, এর আগেও ওই পরিবারের দুজন যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্য গোপন করে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করে। পরে তাদের হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়। আজকে ওই প্রবাসী ও তাঁর পরিবার যে আচরণ করেছে তা দুঃখজনক। লন্ডনপ্রবাসী ওই ব্যক্তিকে জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

খবর: প্রথম আলো
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ রাত ৮:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×