ওহে শিকদার ভাই
গুলি করেছ, খুলি তো উড়ে নাই।
হাতের নিশানা ছিলোনা ভালো
তাইতো দামি গুলিটা মিস গেলো।
পিস্তুলের স্ক্রু ঢিলা, ফস্কে বেরিয়ে গেছে গুলি
টাকা আছে, ক্ষমতা আছে, আছে উকিল হালি
তবুও কেন দেশ ত্যাগ,
জানেনা ঘটনা পুলিশ, র্যাব।
ওহে শিকদার ভাই
ক্ষমতার আর ইজ্জত নাই।
তোমাদের এই পলায়নের কারনে
ক্ষমতার বীর আজ শরমে।
এমন তুচ্ছ ঘটনায় যদি ছাড়তে হয় দেশ
আমি আম জনতাই তো আছি বেশ
যে প্রবল ক্ষমতায় তোমরা দিলে উড়াল
গুলি নয়,হুমকি নয়, পলায়ানই হলো ভাইরাল।
ওহে শিকদার ভাই
পালালে কেন, পালালে কেন
এখনো আমার বুঝে আসে নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


