somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেগেটিভ মানসিকতা এবং হেট কমেন্ট পরিহার করতে হবে........

৩০ শে মে, ২০২০ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*বিমান ভাড়া করে সস্ত্রীক লন্ডন গেলেন মোরশেদ খান
*সোহেল এফ রহমানও বিমান ভাড়া করে সস্ত্রীক গেলেন লন্ডনে

যেহেতু আমরা গার্মেন্টস টা বুঝি, তাই গার্মেন্টস দিয়েই বুঝাই। একজন গার্মেন্টস কর্মি বেতন পান ৮হাজার হতে ১৫হাজার টাকার মতো। করোনার প্রথম মার্চ পাস্টে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক তাদের কর্মস্থলে ফিরতে কয়েকগুন বেশি ভাড়া দিয়ে নানান উপায়ে ফেরার চেষ্টা করেছেন। টাঙ্গাইল-ময়মনশিং হতে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক পায়ে হেটে রওনা দিয়েছিলেন। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ঠেলাঠিলি করে পার হয়েছেন হাজার হাজার। কেউ কেউ ২০০টাকার ভাড়া ১৫০০/২০০০টাকায় স্পীড বোটে নদী পার হয়েছেন। এইতো ঈদের আগে অনেকে দেশ হতে এসেছেন আবার ঈদ করতে দেশে গেছেন ৫০০টাকার টিকিটের বাস বন্ধো থাকায় ৫০০০ হাজার টাকার প্রাইভেট কার ১০০০০ হাজার টাকা ভাড়া করে। কম সামর্থ্যের মানুষ চেষ্টা করেছে মাল বোঝাই ট্রাকের মালের উপর উঠে বা ফিরতি খালি ট্রাকের ত্রিপলের ছাউনির ভিতড় ঢুকে যাওয়ার।

সাধারন গার্মেন্টেসের চাকরি বাচাতে, হাজিরা বোনাসের ৫০০টাকা মিস না করতে কতো কষ্টো, কতো খরচ? আজ এই গার্মেন্টেসের চাকরি গেলে আপনি দুইদিন ঘুরাঘুরি করে আরেক গার্মেন্টেসে কাজ পেয়েই যাবেন। একবার, তাও এই করোনার সময়ে পরিবারে সাথে ঈদ না করলে খুব একটা পারিবারিক বন্ধনের ক্ষতি হতোনা, হবেওনা।

আবার, ৩১মে হতে অফিস আদালত খোলা। আপনাকে আমাকে কাজে যোগদান করতে হবে। দেশের বাড়ি হতে আবার কর্মস্থলে ফিরতে হবে, যানবাহনও চলবে ৩১মে হতে, তাহলে ৩১মে অফিস করবো কিভাবে? অবশ্যই ৩১মে এর আগেই আমাকে ফিরতে হবে, কিন্তু কিভাবে? আবার সেই যানবাহনের কষ্টো এবং ভাড়া বেশি, বেশি দিয়ে। যেহেতু প্রাইভেট গাড়ি চলছে, তো গ্রুপ বেধে একটা প্রাইভেট গাড়ি ভাড়া নিয়ে ফিরতে পারি, সামর্থ্য ভালো হলে একাই একটা প্রাইভেট গাড়ি ভাড়া করতে পারি। আর আমাদের যাদের সেই সামর্থ্য নেই, আমরা উঠবো ট্রাকের ছাদে। ট্রাকের ছাদ হলেও এই করোনার সময়ে ভাড়া কিন্তু হাজারের নিচে না?

শত শত কোটি টাকার মালিক। তার একমাত্র মেয়ের সন্তান জন্মদানের কারনে পাশে থাকার জন্য তার সামর্থ্য অনুযায়ি প্লেন ভাড়া করে গেছেন, এটা নেগেটিভলি নেওয়ার কারন টা কি? তার আয় ট্যাক্স দিয়ে আয়, আপনার আয়ের কয় টাকা ট্যাক্স দেন? আদৌ কি আপনার আয় ট্যাক্সের আওতার মধ্যে পরে? তার আয় কি শুধু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা গণ হাসপাতাল করার জন্য? আপনার আয় রক্ত পানি করা, মাথার ঘাম পায়ে ফেলার আর আপনার কর্ম-বেতন দিতে যে কোটি কোটি টাকার ঝুকি নিয়ে ব্যাবসা করে, ব্যাংকখেলাপি হয়ে গার্মেন্টস চালু রেখে আয় করছে তার আয় অবৈধ?

আপনার আয়ে আপনে মাসে একবার ইলিশ মাছ বা গরুর গোস্ত খান, ২০০টাকার গাড়ি ভাড়া ২০০০টাকা দিয়ে যান আসেন সেইটা আপনার কাছে বিলাসিতা না সেইটা আপনার কাছে দরকার। আর শত শত কোটি টাকা আয় করা মানুষরা তাদের সামর্থ্য অনুযায়ি যদি ডেইলি ইলিশ মাছ বা গরুর গোস্ত খান, বা আস্তো একটা প্লেনই ভাড়া করে গর্ভবতী মেয়ের কাছে যান সেইটা আপনার কাছে বিলাসিতা?
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২০ দুপুর ১:৩২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×