সকাল বেলা
২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেয়ানে ঘুমের থন উঠতেই নয়ডা। রোজ বিয়ানে গলির মুড়ে তিনটা কুত্তা মিলা এমন ডাকাডাকি করে - কার বাপে ঘুমাইবো। তো প্রত্যেকদিন সকালবেলা এই কুত্তাগুলান আমারে ব্যাপক সাহায্য করে। আইজ দেখি এগুলার কোন রা নাই। যাউগ্গা।
যা দেরি হওনের তো হইছেই। বই কিতাব বগল দাবা কইরা বাইর হইলাম। বাইর হইতে গেটের সামনে দেখি - তিন কু্ত্তা বইয়া বইয়া পেপার পড়ে। আমি কইলাম ওই কুত্তা সর। কামে যামু। কুত্তা হালায় দেহি তা বি সরে না। ভাব মাইরা পেপার পড়তেই আছে। আমি ভাবলাম দেই একটা লাত্থি। যেই না লাত্থি দিতে ঠ্যাং তুলছি - ওমনেই বুইড়া কুত্তা হালায় কয় -হুন - লাত্থি দিলে খবর আছে। আমি ত টাসকি। আগে এগুলির লগে ভালা খাতির আছিল। কথাবার্তা হইত। অহন এগুলা আমার লগে বিল্লা। এগুলিরে মিনিসিপালটিরে কয়া ধরা খাওয়াইছিলাম। হেই গপ পরে। কেমনে ছুইটা আইছে আল্লাই জানে। যাউগ্গা। হালায় তহন কয় - আমাগো আর কু্ত্তা কইবা না। ক্যা -তাইলে তোগো কি কমু। ত হুনেন কুত্তা হালায় কি কয় হুনেন-
আমাগো এরশাদ ভাইয়ে কইছে - হ্যারে আর স্বৈরাচারি না কইতে। তাইলে অহন থাইকা আমাগো আর কুত্তা কইবা না।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন