somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মওকারে মওকা ! ‘ভারত বাংলাদেশকে সৃষ্টি করেছে’ এখানে অস্বীকার করার কিছু নাই

১৮ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মওকারে মওকা ! ‘ভারত বাংলাদেশকে সৃষ্টি করেছে’ এখানে অস্বীকার করার কিছু নাই

মওকা মওকা বিজ্ঞাপনটা দেখলাম। আমি সেখানে অস্বাভাবিক কিছু দেখলাম না। ‘ভারত বাংলাদেশকে সৃষ্টি করেছে’ এটা ১০০ ভাগ তো সত্য কথা। কিন্তু ‘কিভাবে সৃষ্টি করেছে’ সেটা নিয়ে গবেষণার দরকার আছে। এজন্য আপনাদেরকে কষ্ট করে একটা গল্প শুনতে হবে। আসুন গল্পটা আগে শুনি.........

এক দেশে ছিলো এক রাজা , নাম তার ‘সূচরাজা’। ‘সূচরাজা’র সারা শরীর সূচ বিদ্ধ , সেই সূচরাজা বনের মধ্যে একটি ঘরে ঘুমন্ত অবস্থায় থাকে। যে নারী সেই সুচ রাজার শরীরের সমস্ত সূচ তুলতে পারবে সেই হবে সূচ রাজার রানী।

যাই হোক, ঘটনাক্রমে কাজলরেখা নামক এক রাণী সেই রাজার খরব পান। এরপর ঐ রাণী বনের মধ্যে ঘুমন্ত রাজার সারা শরীরের সূচ তুলতে থাকেন। এক পর্যায়ের রাণী একটি দাসী তথা চাকরানী ক্রয় করেন।

যাই হোক রাণী বহু দিন ধরে, বহু কষ্ট করে রাজার দেহের সমস্তু সূচ তুলতে সমর্থ হন। এখন শুধু বাকি রাজার দু’চোখের দুটি সূচ। ঐ সূচ দু’টো তুলে চোখের মধ্যে গাছের পাতার রস দিলেই ঘুমন্ত রাজার ঘুম ভাঙবে।

কিন্তু রাণী চোখের দুটো সূচ তোলার আগে গোসল করতে বাইরে যায়। এ সুযোগে ঐ চাকরাণী রাজার চোখের দুটো সূচ তুলে ফেলে এবং পাতার রস রাজার চোখে দিয়ে দেয়। এতে সূচ রাজার ঘুম ভেঙ্গে যায় এবং ঐ চাকরাণীকেই সব কৃতিত্বের অধিকারী মনে করে । এরমধ্যে রাণী ঘরে এসে অবাক, ঐ চাকরাণী নিজেই রাজার ঘুম ভাঙ্গিয়ে দিয়ে রাণী সেজে বসেছে। এরপর ঐ চাকরাণী হয়ে গেলো সূচ রাজার রাণী আর প্রকৃত রাণী হয়ে গেলো চাকরাণী। ..........(এরপর আরো ঘটনা আছে, তবে এখানে আর বলবো না)

উপরের গল্পাংশ পড়ে সহজেই বুঝতে পারবেন, বাংলাদেশের স্বাধীনতা প্রপ্তিতে (সূচরাজার ঘুম ভাঙ্গায়) কে রাণী আর কে চাকরানী। মানে পুরো বাংলাদেশের মানুষ ২৫শে মার্চ থেকে ধকল সহ্য করলো, মুক্তিবাহিনী যুদ্ধ করে সব শেষ করে ফেললো। এরপর স্বাধীনতার মাত্র ১৩ দিন আগে ৩রা ডিসেম্বর (যখন যুদ্ধ প্রায় শেষ) বাংলাদেশে প্রবেশ করলো ভারতীয় মিত্রবাহিনী। বলাবাহুল্য এ ১৩ দিনে যুদ্ধ করা তো দূরের কথা, ভারতীয় বাহিনী ঠিক মত বাংলাদেশে ছড়াতে পেরেছিলো কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে যাই হোক, পাকিস্তানী জেনারেল নিয়াজি ভেবেছিলো, মুুুক্তিবাহিনী যেহেতু প্রশিক্ষিত কোন সেনাবাহিনী নয়, তাই তাদের কাছে আত্মসমর্পণ করলে সেনাবাহিনীর নিয়ম না মেনে তারা ক্ষোভের বসে পাকিস্তানী বাহিনীকে হত্যা করতে পারে। এজন্য নিয়াজি ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়। আর এ সুযোগে সূচরাজার চোখের সূচ তোলার কাজটি সেরে ফেলে ভারতীয় বাহিনীর শিখ জেনারেল অরোরা। ঐতিহাসিক এ ছবি সাক্ষ্য দেয় এবং ভবিষ্যতেও দিবে, ভারত সেনবাহিনীর হাতেই আত্মসমর্পণ করেছিলো পাকিস্তানী বাহিনী। আর এভাবেই বাংলাদেশেকে সৃষ্টি করে দিয়েছিলো ভারত। তবে গল্পের রানীর ভূমিকায় নয়, চাকরাণীর ভূমিকায়।

সূত্র এখানে Click This Link
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×