somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ যেমন

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখে বলেই সে মানুষ।
একটি সুন্দর জীবন, মা-বাবা ভাইবোন, আত্মীয় পরিজন,
প্রাণবন্ত প্রজন্মের উচ্ছ্বল হুটোফুটি বারান্দা কিংবা উঠোনে,
প্রিয়তমার লাজুক আহ্বান “খেতে এসো” অথবা “ঘুমাবেনা?”
এসব তো শুধু মানুষই চায়, অন্য কেউ তো নয়, নাকি?

মানুষই তাকায় সুদুরপানে নতুন আশায়, নতুন টানে,
অবলীলায় সে পাড়ি দিয়ে যায় সাত সমুদ্র তের নদী।
অন্ধকার মানুষ খুব কমই ভালবাসে, চায় না হোক তা স্থায়ী,
নতুন আলোয় নতুন মুগ্ধতার আশায় দেখে যায় ভেতর বাহির।
রহস্যের মধ্যে নয়-রহস্যের জট খুলতেই তার আগ্রহ বেশি,
কৃত্রিমতা কুটিলতা নয় সারল্য আর সততাতেই সে মুগ্ধ হয়।
জীবন ও জীবনের উপাচারগুলো মানুষ ভালবাসে বলেই
একজন ডুবন্ত মানুষ খড়কুটা আঁকড়ে ধরেও বাঁচতে চায়।

কেউ কেউ আছে এমন যারা কিছুই চায়না, দিয়েই খুশি,
সর্বদা সতর্ক ও উৎকীর্ণ হয়ে শোনে মানুষের আহাজারি।
সবকিছু ছেড়ে-ছিড়ে সহসাই ছুটে যায় জনতার ময়দানে,
মানবতার উৎসবে তারা সর্বদা বাজিয়ে যায় প্রাণের বাজনা।
কিছু মানুষ দৃষ্টির আড়ালে থাকে যারা আত্মমগ্ন জ্ঞানতাপস,
হঠাৎ হঠাৎ কানে বাজায় নতুন গান, দেখায় নতুন অভিব্যাক্তি।

কিন্তু সমাজে এমন কাউকে ও দেখা যায় যারা থাকে ভিবৎস্য রূপে,
মনের পশুটাকে লাগামহীন ছেড়ে দেয় শান্ত সমাজের যত্রতত্র।
শান্তিপ্রিয় মানুষের চোখে তারা হয়ে উঠে মূর্তিমান আতঙ্ক, দানব।
আড়ালে সবাই থুতু ছিটায় তাদের ছায়ায়, ঘৃণ্য কুশপৌত্তলিকতায় ।
তাদের চোখে নারীরা হয়ে উঠে জৈবিক প্রমোদাগার বা নিচু জীব!
“একটু পাশবিক প্রমোদ, সব অত্যাচারে, কলঙ্কে,কুৎসায় সর্বংসহা
প্রতিবাদহীন কষ্টসহিষ্ণু হুকুমের আজ্ঞাবহ - এমনই তো হবে নারী!”
নারীদের আবার স্বপ্ন উচ্ছাশা এসব থাকে নাকি? – তারা ভাবে!
একথা তাদের কাছে অত্যন্ত হাস্যকর যে, - “মেয়েরা ও মানুষ”!
তারা জানেনা, “মানুষ হয় মনে-মননে-ব্যক্তিত্ত্বে-মেধায়-প্রজ্ঞায়,
আর এসব নারীর মাঝেও দেখা যায় এই সমাজে সহজেই, অহরহ”।

তাদের কেউ আবার শয়নে-স্বপনে দেখে অবৈধ অর্থের হাতছানি,
রাজকোষ সহসাই শুন্য হয়ে যায় তাদের লোভের-মোহের বলি হয়ে।
ফকিরের ভিক্ষার থালা কিংবা কেন্দ্রীয় ব্যাংক- সর্বত্রই তাদের লোভী চোখ।
একাকী যেজন মাসিক মাইনে নিয়ে বাড়ি পথে হাঁটে তাকেও তারা ছাড়েনা।

কারও মন আবার পড়ে থাকে ক্ষমতার মসনদে, ভাবে, “এ যে অমৃত”!
ভাবে, “এ যে আকাশে উঠে পৃথিবী শাসন, যা ধরাছোঁয়ার বাইরে”।
সবকিছুতে ছড়ি ঘোরানো, জবরদখল কিংবা হুমকি ধামকি, গুপ্তহত্যা,
সমাজের অনেক উপরে ক্ষমতার মসনদে থেকে এ আর এমন কঠিন কি!?

তবে তারা যাই ভাবে ভাবুক, আবাল-বৃদ্ধ-বনিতা সবাই ভাবে,
“এরা মানুষ নয়, একই আকৃতির-অবয়বের নিম্ন কোন পশু”।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×