ইচ্ছে করে
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইচ্ছে করে মন মেলে দেই
বিশাল আকাশ পানে
ইচ্ছে করে যাই ছুটে ওই
নীল সায়রের টানে।
ইচ্ছে করে দুচোখ বুঝে
স্বপ্নলোকে ঘুরি
মনমাতানো চোখ-ধাধানো
তেপান্তরে উড়ি।
ইচ্ছে করে ঝর্না জলে
জুড়াই অবসাদ
আচ্ছা নেয়ে ক্লান্তি ঝেড়ে
মিটাই মনের স্বাদ।
ইচ্ছে করে হঠাৎ করে
শুন্য হয়ে যাই
সর্বসুখের ছোঁয়া নিয়ে
আপনাতে মিলাই।
ইচ্ছে করে সর্বজনের
কষ্ট ছূঁয়ে দেখি
এক নিমেষেই মুছে দেই যা
প্রপঞ্চ আর মেকি।
ইচ্ছে করে আলো ফেলি
মনের গহীন কোণে
কুটিলতা জটিলতা
পালাক সুদুর পানে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনআজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন