বিয়া করুম পাত্রি চাই
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিয়া করুম পাত্রি চাই
লম্বা -খাঁটো বালাই নাই।
মুখটি চিকন নাকটি বাঁকা
পিঠটি নয়কো চুলে ঢাকা,
শরীরখানা পাটের কাঠি
কিংবা মোটা থামের খুটি,
মেদবহুল পেট অর্ধগোলক
নেই ছোট বোন আছে শ্যালক,
হোকই না বাপ সিঁদকাঠি চোর
কিংবা ভ্রাতা গঞ্জিকা-খোর,
গাত্রবর্ন পাত্রতলা
ত্বকটি চৈত্র শুষ্কজলা,
চিকন নয়তো বজ্রকন্ঠ
নাই হলো লাজ অবগন্ঠ,
কুংফু জুডু মার্শাল আর্ট
হোকই না সে বেশ এক্সপার্ট,
নয় আয়ত কুতকুতে চোখ
প্রাণঘাতী তার আঁখির পলক,
ঠোট না হলো অঙ্গুরী ফল
কেশের খোঁপা নয় শতদল,
তনু নয়কো কঞ্চিসম
নাইবা কোমল হৃদয়মম,
নাইবা হলো স্নিগ্ধ আঁখি
কন্ঠ নয়কো কোকিল পাখি,
তবু যে চাই পাত্রি
আসুক শুভ রাত্রি।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন