অনুকাব্য-২
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুপ্রভাতঃ
আজ এ ভোরে চাই যে তোরে,
নতুন গানে প্রাণ ভোলাতে
নতুন সুরে মন দোলাতে
নতুন আলোয় চোখ জুড়িয়ে
নতুন স্বপ্নে মন রাঙ্গাতে,
তোর চোখেতে পলক ফেলে
ভালোলাগায় মুগ্ধ হতে।
পরিচয়ঃ
হাত বাড়ালেই নদীর বাঁকে
যে মেয়েটি কলসী কাঁখে
রোজ হেঁটে যায় একেবেকে
মনহারা মোর তাকে দেখে।
স্তুতিঃ
মেয়ের নামটি সুপর্ণা
সুবীর কাকুর সুকন্যা
চোখ দেখে তার অনন্যা
মিটাই মনের তামান্না।
আকুতিঃ
ওই মেয়ে তুই যাসনে চলে
কোন কথা নাহি বলে,
আমি তো নই ফেলনা ছেলে
হাত বাড়ালেই এমনি মেলে,
নইতো আমি মেট্রিকে ফেল
চাকরি ডিগ্রি বাম হাতের খেল।
এই মেয়ে তুই ফিরে চা
আমায় কথা দিয়ে যা,
আবার কখন নদীর তীরে
কলসি কাঁখে আসবি ফিরে।
স্বপ্নঃ
তখন সত্যি তোকে ধরে
নিয়ে যাব মায়ের ঘরে,
বলব অতি শান্ত মেয়ে
বউ করে নাও করব বিয়ে।
হা করেনা রা করেনা
কথায় কথায় না করেনা।
শান্ত সুবোধ ভদ্র অতি
মেয়ে বড় লক্ষীমতী।
যবনিকাঃ
মা তখন টেনে বুকে
চুমু খেয়ে তোমার মুখে
বলবে আমায়, "শোন এবার,
নদীর ধারে যাসনে আর"।
যা চেয়েছি পেয়ে গেছি
সেখানে আর কি দরকার।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনআজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন