ক্ষুদ্রায়ু
১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাই সবই দেখতে
চাই সবই শিখতে
সবই চাই জানতে
সবই চাই বুঝতে,
কিন্তু হায়
জীবন এতো ছোট্ট কেন।
কি ধরব আর ছাড়বো কি
কি রেখে আর ফেলবো কি
কি ছোঁব আর কি ছোঁবনা
ক্ষুদ্র মন যে তা বোঝেনা।
মিটবে কিসে মনের আশা
ঘুচে যাবে সব হতাশা
ভরবে যে প্রাণ কানায় কানায়
কোথায় পাবো এমন সানাই
তাকিয়ে মনের গহীন কোনে
মাতি কিসের আহরণে
মনের সকল পিয়াস মেটাই
এমন সুধা কই খুঁজে পাই।
কেমনে চাইলে ওহে বিভু
প্রাণ জুড়াবে আমার কভু
আকুল চোখে নিদ নাহি আর
খুজি কোথায় সুখের বাহার
প্রাণ তড়পায় প্রাণের মাঝে
ছটফটিয়ে সকাল সাজে
ডুকরে কাঁদে গুমরে মরে
দিবানিশি কিসের তরে
যাহাই দেখি অল্প অতি
অনেক বড় প্রাণের চাওয়া
সবই বাজে নেহাত ফাঁকি
আমার কিছুই হয়নি পাওয়া
কিছুতেই আজ প্রাণ ভরেনা
পূর্ণ দেখি শূন্যতাটাই
প্রাণ খুলে আজ চাইছি শুধু
পেতাম যদি প্রাণের নাটাই ................
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন