খেলা দেখানোর স্থানগুলো হচ্ছে ঃ
1. সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক
2. বংশালের বাংলাদেশ মাঠ
3. টিকাটুলির ব্রাদার্স ইউনিয়ন মাঠ
4. মোহাম্মদপুর শহীদ স্মৃতি খেলার মাঠ
5. গেণ্ডারিয়ার ধূপখোলা মাঠ
6. রায়েরবাজার মাঠ
7. মানিক মিয়া এভিনিউর টিএন্ডটি কার্যালয় সংলগ্ন মাঠ
8. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর
9. মিরপুর স্টেডিয়ামের পাশের সাত নম্বর ওয়ার্ড 10. ধানমন্ডির আবাহনী মাঠ
11. কলাবাগান মাঠ
12. বাসাবো খেলার মাঠ
ডিসিসির কর্মকর্তারা জানান, বিশাল পর্দায় খেলা দেখানোর স্থান আরো বাড়ানো যায় কিনা, এখন তারা সে চেষ্টা করছেন। খেলা চলাকালীন সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কমিশনাররা সার্বিক শৃঙ্খলার বিষয়টি সমন্বয় করবেন। ঢাকার যে 12টি স্থানে খেলা দেখানো হবে, সেখানে শামিয়ানা টাঙানো হয়েছে এবং বসার জন্য চেয়ারের ব্যবস্থাও করা হয়েছে। ইউনিলিভারের সৌজন্যে ডিসিসির পরিচ্ছন্নতা বিভাগ এই আয়োজন করেছে এবং ইউনিলিভারের প্রকৌশলীরা সার্বক্ষণিকভাবে মাল্টিমিডিয়ার মাধ্যমে কারিগরি সহযোগিতা প্রদান করবেন।
সূত্রঃ ঢাকা সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

