বাংলাদেশী বংশোদভূত দুই যুবককে ছেড়ে দিয়েছে লন্ডন পুলিশ - ভুলের জন্য ক্ষমা প্রার্থনা
১১ ই জুন, ২০০৬ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটক বাংলাদেশী বংশোদভূত দুই ভাইকে লন্ডন পুলিশ অবশেষে ছেড়ে দিল। টানা এক সপ্তাহ তদন্তর পর অভিযোগের কোন সত্যতা না পেয়ে পুলিশ শুক্রবার ওই দুই ভাইকে ছেড়ে দেয়। রাসায়নিক বোমা তৈরির অভিযোগে আবুল কোয়ায়ের ও মোহাম্মদ আবদুল কাহারকে গত সপ্তাহে পূর্ব লন্ডনের ফরেস্ট গেটের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের গুলিতে কাহার আহত হয়। এক সপ্তাহ ওই বাড়িটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে কোন রাসায়নিক বোমা বা বোমা তৈরির উপাদান না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ। লন্ডন পুলিশের সহযোগী কমিশনার এন্ডি হাইম্যান অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। পুলিশের সাবেক কর্মকর্তা জন ও'কর্নার বলেছেন, পর্যাপ্ত গোয়েন্দা তথ্য পাওয়ার পরই এ ধরনের অভিযান চালানো উচিত। দুই ভাইয়ের মুক্তিতে তাদের পরিবারে এখন আনন্দের জোয়ার বইছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশী কমিউনিটি।
সূত্রঃ বিবিসি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন