somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রি ভিডিও ফুটেজ অফার করছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল

২৬ শে জুন, ২০০৬ রাত ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এর কোম্পানি গুগল ইনক বাজারে নিত্য নতুন প্রোডাক্টস রিলিজ করে একের পর এক চমক সৃষ্টি করে যাচ্ছে।

সর্বশেষ গুগল ঘোষণা করেছে তারা বিশ্বের বহুল আলোচিত ঘটনাবলির ভিডিও ফুটেজ ইন্টারনেটে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে সরবরাহ করার উদ্যোগ হাতে নিয়েছে। বর্তমানে এ সেবা কার্যক্রম পরীক্ষামূলক পর্যায়ে আছে। গত জানুয়ারি থেকে টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালগুলো ভিডিও ফুটেজ বিক্রি শুরু করেছে। ওয়েব ভিডিও সার্ভিস ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছে।

গুগল ফ্রি এর পাশাপাশি বাণিজ্যিক দিকটিও নজরে রাখছে । ভবিষ্যতে এ ধরনের ভিডিও সেবা দিতে সামান্য অর্থ ধার্য করা হতে পারে। এ অর্থ প্রকারভেদে 30 সেন্ট থেকে 14.99 ডলার মূল্যের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

অনলাইনে প্রচারিত ভিডিও চিত্রগুলোর নিচের অংশে টেক্সট আকারে এইচপির বেশ কিছু বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এর মানে হল গুগলের কার্যক্রমের সঙ্গে হিউলেট প্যাকার্ড যুক্ত হয়েছে স্পনসর হিসেবে।

গুগলের এ উদ্যোগের সঙ্গে অনেক বড় বড় কোম্পানিই যোগ দিতে চাইছে। গুগল জানিয়েছে টেক্সট, ওয়েব, ইমেজ সার্চের পাশাপাশি ভিডিও চিত্রও সার্চ করার সুযোগ করে দেবে ব্যবহারকারীদের জন্য। বিশ্বের আলোচিত সব ভিডিও ফুটেজের প্রয়োজনে যে কোনো ব্যবহারকারী গুগলের দ্বারস্থ হতে পারে।

ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়াভিত্তিক অ্যাপেল জানিয়েছে, তারা গত বছর অক্টোবর থেকে প্রায় 15 মিলিয়ন ভিডিও ফুটেজ প্রতিটি 1.99 ডলার মূল্যে অনলাইনে বিক্রি করছে। আইপডের জনপ্রিয়তার কারণে এ মিউজিক ও ভিডিও ফুটেজের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে বলে বাজার বিশেষজ্ঞদের ধারণা। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মিডিয়া সম্প্রচার কোম্পানি ডিজনিও ইতিমধ্যেই অনলাইনে বিনামূল্যে এ সার্ভিসটি দেওয়া শুরু করেছে। তবে তাদের এ সার্ভিস সম্পূর্ণ বাণিজ্যিক।

গুগল অনলাইনে ভিডিও ফুটেজ সরবরাহ করে কতটুকু জনপ্রিয়তায় পৌঁছুতে পারে তা সময়ই বলে দিবে।




Related link:
http://video.google.com

Source:
bloomberg.com
Report available:
http://tinyurl.com/n5o8l
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×