somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানে কি নর-নারীর ভালোবাসা বিলীন হয়ে যাচ্ছে

২৬ শে জুন, ২০০৬ রাত ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুখে নর-নারীর ভালোবাসার সংজ্ঞা যতই দেই না "ভালোবাসা একান্ত হৃদয়ের। এক্ষেত্রে যৌন সঙ্গম কোন ফ্যাক্টর না।" কিন্তু আমি মনে করি নর-নারীর ভালোবাসায় যৌন সঙ্গম ছাড়া কখনো পূর্ণতা পায় না। অবশ্যই নর-নারীর যৌন সঙ্গম ভালোবাসার ষোলকলা পূর্ণ করে।

সম্প্রতি জাপানের নর-নারীর যৌন সঙ্গম বিষয়ে একটি রিপোর্ট পড়লাম রয়টার্সের ওয়েব সাইটে। যেখানে দেখলাম জাপানীরা যৌন সঙ্গমের প্রতি ক্রমেই আগ্রহ হারিয়ে ফেলছে।যা একটি জরিপের উপর ভিত্তি করে এ বিষয়ে বেশ কিছু তথ্য প্রদান করা হয়েছে। যার মধ্যে রয়েছেঃ
@ 44 শতাংশ জাপানি যৌন মিলনের প্রতি কোনো আকর্ষণ বোধ করেন না
@ দিন দিন জাপানে শিশু বৃদ্ধির হার কমছে
@ জাপানিদের সঙ্গমে অনাগ্রহের কারণে সেদেশের কনডম শিল্পেও ধস নেমেছে

গণমাধ্যমে জাপান পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশনের পরিচালক কনিও কিটামুরা জরিপের এতথ্যগুলো তুলে ধরেন । কিটামুরা জানান, 16 থেকে 49 বছর বয়সী 936 জন জাপানির ওপর চালানো জরিপে দেখা যায়, 31 শতাংশ জাপানিই গত এক মাসে সঙ্গমে অংশ নেননি। গত বছর জাপানি নারীদের মধ্যে শিশু জন্মের গড় হার ছিল মাত্র 1.25। বিশেষজ্ঞদের মতে, এ হার কমপক্ষে 2.1 হওয়া উচিত। এক হিসাবে দেখা গেছে, গত বছর 41টি দেশের মধ্যে জাপানে সবচে কম কনডম উৎপাদন হয়েছে। জরিপে দেখা যায়, জাপানিরা বছরে মাত্র 45 বার যৌন মিলনে মিলিত হয়ে। যেখানে বিশ্বে এ গড় 103।

কিটামুরা বলেন, নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া না গেলেও ধারনা করেন অতিরিক্ত কাজের কারণেই অনেক জাপানি যৌন মিলনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন।
সুতরাং প্রশ্ন জাগতেই পারে, জাপানে কি নর-নারীর ভালোবাসা বিলীন হয়ে যাচ্ছে?


নিম্নের ঠিকানায় রসটার্স পরিবেশিত সংবাদটি পাবেনঃ
http://tinyurl.com/m7nuv
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×