প্রযুক্তির উন্নয়নে দিনে দিনে বিন্দু হয়ে যাচ্ছে সিন্ধু
১৯ শে জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Dot's A Lot শিরোনামে Quentin Hardy একটি চমকপ্রদ তথ্যপ্রযুক্তির ফিচার লিখেছেন বিশ্ববিখ্যাত Forbes.com এ। যেটিকে নিয়ে প্রতিবেদনটি লিখেন তা হল শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা হিউলেট প্যাকার্ড এর সাম্প্রতিক উদ্ভাবন ক্ষুদ্রাকৃতির ওয়্যারলেস মেমোরি চিপ নিয়ে।
দেখতে অনেকটা শস্য দানার সমান চিপটিতে 100 পৃষ্ঠার তথ্য (512 কিলোবাইট) রাখা যাবে। আকারের তুলনায় ধারণ ক্ষমতা যথেষ্ট কম মনে হলেও এর বিশেষত্ব ভিন্ন জায়গায়। তা হলো এটি কোনো প্রত্যক্ষ সংযোগ ছাড়াই তথ্য স্থানান্তর করতে সক্ষম। এছাড়া চিপটি এতোটাই ছোট যে এটি যেকোনো ইলেকট্রনিক সরঞ্জামে সহজে ব্যবহার করা যাবে। এতে তথ্য পরিবহনের গতি সেকেন্ডে 10 মেগাবাইট। যা ব্লুটুথ কিংবা রেডিও ফ্রিকোয়েন্সি আইডি ট্যাগের চেয়েও দ্রুতগতিসম্পন্ন। হাসপাতালে রোগীদের হাতে মেডিকেল তথ্য সংবলিত ব্যান্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কার্ড বা নথিতেও এটি ব্যবহার করা যাবে। রোগীদের ক্ষেত্রে চিপটি রোগের যাবতীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে ডাটাবেজে পাঠাতে পারবে। রোগীর সর্বশেষ শারীরিক অবস্থাও এটি ওয়্যারলেস পদ্ধতিতে গ্রহণ করতে সক্ষম।
আগ্রহীরা আরো জানতে ঢুঁ মারতে পারেনঃ
Click This Link
অথবা
http://tinyurl.com/rdr2x
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।
এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়...
...বাকিটুকু পড়ুনচারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!
অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।...
...বাকিটুকু পড়ুন
ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি...
...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুন