somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যান্ডফোন ব্যবসায় মাইনক্যা চিপায় বিটিটিবি

২৪ শে জুলাই, ২০০৬ ভোর ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডেতাদের একটি সংবাদ বিজ্ঞপ্তি পাবলিসিটির জন্য বিভিন্ন গনমাধ্যম প্রেরণ করে। যেখানে বলা হয়েছে তাদের ল্যান্ডফোন সংযোগ ফি কমানো হয়েছে । এতে বলা হয়, টেলিযোগাযোগ সার্ভিস গ্রহণের সুবিধা আরো সহজতর করার লক্ষ্যে সরকারের সিদ্ধান্তক্রমে ঢাকা ও চট্টগ্রাম মাল্টি এক্সচেঞ্জ এলাকার টেলিফোন সংযোগ ফি 10 হাজার টাকা থেকে কমিয়ে 6 হাজার এবং অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের সংযোগ ফি 8 হাজার থেকে কমিয়ে 4 হাজার এবং উপজেলা ও গ্রোথ সেন্টার পর্যায়ে টেলিফোন সংযোগ ফি 5 হাজার থেকে কমিয়ে আড়াই হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। তবে নতুন সংযোগের সঙ্গে টেলিফোন সেট নিতে হলে অতিরিক্ত 1 হাজার 900 টাকা চার্জ দিতে হবে। নতুন এ মূল্য আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ইতোমধ্যে যাদের অনুকূলে পূর্ববর্তী হারে ডিমান্ড নোট জারি করা হয়েছে কিন্তু এখনো সংযোগ দেয়া হয়নি তাদের ক্ষেত্রে এ নতুন টেলিফোন সংযোগ ফি প্রযোজ্য হবে না(খাইয়ালামু)।

এখন কথা হল বেসরকারি মোবাইল ফোনের জনপ্রিয়তার কাছে জনগন কি উল্লেখযোগ্যভাবে এই আমলাতান্ত্রিক সংস্থার (জনগনই যার মালিক ) প্রতি সাড়া দিবে? মনে হয় দিবে না। এর কারন অবশ্য কমবেশি সবারই জানা। এর মধ্যে কয়েকটিঃ
* উল্লেখিত সংযোগ ফির সাথে ঘুষ দিতেই হবে
* মাসিক লাইন রেন্ট মাফ নাই(আম্মাআআ)
* লাইনম্যানদের তথাকথিত মাসিক বা একটু বেশি সময় পর পর টিপস দিতে হবে কানেকশনে সমস্যা দেখা দিলে (গ্রাহককে লাইনম্যানদের বখশিশ সমস্যা থেকে মুক্তি দিতে সরকার সাশ্রয়ী ওয়্যারলেস সংযাগ চালু করতে পারে।)
* সংযোগ পেতে দিনের পর দিন অফিসে অফিসে টেবিলে টেবিলে দৌড়াদৌড়ি করতে হবে(আম্মাআআ)

আরো আছে বিলিং সমস্যা। লাইন ধরে বিল জমা দিতে হবে। কখনো বিল সময় মত হাতে নাও পেতে পারে গ্রাহক। এছাড়া বিটিটিবির নতুন কলরেট এর প্রতি জনসাধারন একেবারে নাখোশ।

বিটিটিবির মোবাইলে মিনিট প্রতি আউট গোয়িং কল রেট ধার্যকরা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছুই না। আর সাড়া দেশে বিভিন্ন জোনে ভাগ করে উচ্চহারে কলরেট ধার্য করে মোবাইল কোম্পানীগুলোর সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারছে না বিটিটিবি। আবার সহসাই সকল মোবাইল ফোনে টিএন্ডটি ইনকামিং (ফ্রি) এবং আউট গোয়িং সুবিধা যুক্ত হচ্ছে। তাই সংযোগ ফি কমালেও কাজের কাজ হচ্ছে না। দিনের পর দিন তাদের রেভিনিউ কমেই যাচ্ছে। রসিকরা তাই বলতেই পারে, "ল্যান্ডফোন ব্যবসায় মাইনক্যা চিপায় বিটিটিবি"।



সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×