somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তের গ্রুপ বুঝে খাদ্য নির্বাচন!

০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সময় দেখা যায় অনেক চেষ্টা, ব্যায়াম এবং ডায়েট মেনে চলার পরেও ফিট থাকা কঠিন হয়ে যায়। এর পেছনে মূল কারণ হতে পারে আমাদের রক্তের গ্রুপ। তাই সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের রক্তের গ্রুপ বুঝে খ্যাদ্য নির্বাচন করতে হবে। আর রক্তের গ্রুপ বুঝে খাদ্য নির্বাচনেরএই পদ্ধতিটির নাম ‘ব্লাড গ্রুপ ডায়েট’।
সুস্বাস্থ্যের রহস্য লুকিয়ে আছে আমাদের রক্তের মধ্যে। কিন্তু আমরা তা না বুঝে আমদের জন্য উপকারী খাদ্যগুলোকে অনেক সময় এড়িয়ে যাই। আমাদের রক্তের গ্রুপ অর্থাৎ এ, বি, এবি অথবা ও বুঝে খাদ্য তালিকা তৈরি করতে হবে।
একেক ধরনের রক্তের গ্রুপধারীদের পাচক প্রক্রিয়া একেক রকমের হয়ে থাকে। পাচক প্রক্রিয়ার এই ভিন্নতার জন্য প্রধান হিসেবে লেকটিনকে বিবেচনা করা হয়। যদি আমরা এমন কিছু খাই যা আমাদের লেকটিনের উপযোগী না তাহলে তা আমাদের দেহের উন্নয়নে কোনো কাজেই আসবে না। কিন্তু লেকটিনের চাহিদা বুঝে খাদ্য গ্রহণ করা গেলে সুস্বাস্থ্য নিশ্চিতের পাশাপাশি, দীর্ঘস্থায়ী অসুখ থেকেও মুক্তি পাওয়া যাবে।
যাদের রক্তের গ্রুপ এ (পজেটিভ এবং নেগেটিভ উভয়ই), তারা সবজির ওপর পুরোপুরি ভরসা রাখতে পারেন। সবজি কখনোই তাদের নিরাশ করবে না। সবজির পাশাপাশি নিয়মিত যোগব্যায়াম করলে সুস্বাস্থ্য অর্জন আরো সহজ এবং দ্রুত হবে। তবে এই গ্রুপের রক্তধারীদের উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ খাবার এড়িয়ে, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার বেছে নিন।
রক্তের গ্রুপ যাদের বি, তারা বেশি করে দুধ খেলে দ্রুত উপকার পাবেন। কিন্তু যদি ভুট্টা, মটরশুঁটি এবং বাদাম জাতীয় খাবারগুলো এড়িয়ে যান তাহলে কোনো সমস্যা হবে না। কারণ এই খাবারগুলোর উপকারী উপাদন ‘বি’ গ্রুপের মানুষদের দেহে খুব বেশি কাজ করে না।
অন্যদিকে ‘এবি’ গ্রুপের মানুষরা ‘এ’ এবং ‘বি’ দুই গ্রুপের জন্য উপকারী খাবারগুলো খেতে পারবে। কারণ এরা দুই গ্রুপের মধ্যেই পরে।
তবে সবচেয়ে খুশির খবর হচ্ছে ‘ও’ গ্রুপধারীদের জন্য। এরা ‘ইউনিভার্সালি একসেপ্টেড গ্রুপ’।
এই গ্রুপের মানুষের দেহে সব ধরেনর পুষ্টিকর খাবারই দ্রুত কাজে আসে। এদের জন্য কোনো বিশেষ ‘ব্লাড গ্রুপ ডায়েট’ নেই।
তবে, ব্যায়ামের ক্ষেত্রে একেক গ্রুপের মানুষকে একেক রকমের পদ্ধতি। ‘ও’ গ্রপের জন্য দৌড়ানো ভালো, ‘বি’ গ্রুপের জন্য হাঁটা অনেক উপকারী এবং ‘এ’ গ্রুপের জন্য যোগব্যায়াম ভালো ফল দিবে।
তবে সাবধান, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সব কিছুর পরিমিত মাত্রা, সুস্বাস্থ্য অর্জনের জন্য সবচেয়ে উত্তম।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×