কাগজের পতাকা
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
আমার কারখানার শ্রমিকরা সবাই মিলে উদ্যোগ নিয়েছে পুরো কারখানা প্রাঙ্গণটিকে লাল-সবুজের পতাকা দিয়ে সাজাবে তাঁরা। সারাদিনের হাড়ভাঙ্গা খাঁটুনি শেষে রাতের শীত কুয়াশাকে উপেক্ষা করে, পরম আনন্দে সুতোয় গেঁথে গেঁথে কাগজের পতাকা দিয়ে পুরো কারখানাটিকে সাজিয়ে তুলেছে তাঁরা।
রাতে কারখানায় প্রবেশ করতেই চোখে পড়ল, ঝির ঝির বাতাসে দোল খাচ্ছে ছোট ছোট সুতোয় বাঁধা কয়েকশ পতাকা।
ভালো লাগা আর মুগ্ধতায় ভরে উঠল পুরো মন।
যত দুঃখে যত কষ্টেই থাকুক না কেন, জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া খেটে-খাওয়া এ মানুষগুলো ঠিকই মনে রেখেছে, মহান বিজয় দিবসের কথা..... ১৬ই ডিসেম্বরের কথা।
লাখো শহীদের পবিত্র রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমির জন্য মনের গহীনে ঠিকই তাঁরা লালন করে রেখেছে গোপন- অতি গোপন এক ভালোবাসা.....যার খবর আমরা কেউই হয়তো জানি না.....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন