কুয়ালালামপুর ম্যাকডোনাল্ড এ গিয়ে বললাম, আমাকে একটা বনরুটি দেওয়া যায়? শুধু বনরুটি? ভেতরে মাংস-টাংস ছাড়া?
কেননা দেশের বাহিরে কোথাও আমি মাংস খাই না।
সেলস ম্যান অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন।
মিষ্টি করে হেসে বললেন, সরি স্যার আমাদের এখানে শুধু বনরুটি বিক্রির নিয়ম নেই। আপনাকে পুরো বার্গারটাই কিনতে হবে।
অগত্যা তাই করতে হলো আমায়।
ম্যাক ডোনাল্ড থেকে বার্গার কিনে ভিতরের মাংস ফেলে দিয়ে শুধু রুটিটা খেয়ে নিলাম।
বার্গারের দামে বনরুটি!
স্যালস ম্যান আমার দিকে ইয়া বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন। আমি তার দিকে তাকিয়ে শুধু মিষ্টি করে একটু হাসলাম।
বেরিয়ে আসার সময় সে জিজ্ঞেস করল, হয়্যার ইউ ফরম স্যার?
খানিক জোরের সাথে বললাম "আই এম ফরম বাংলাদেশ, ডু ইউ নো বাংলাদেশ?"
স্যালস ম্যান হেসে বললল "ইয়েস অফকোর্স আই নো। ইউ বাংলাদেশি পিপল সো কিউট!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

