"খ" ইউনিটে পাশের হার দেখে গোল্ডেন পাওয়া ছেলে মেয়েগুলোর জন্য বেশ মায়া হচ্ছে আমার। বেশ মায়া হচ্ছে।
আশা করি তাদের চুপসে যাওয়া বেলুনের মতো চেহারাটা দেখে অনুরূপ মায়া হবে আমাদের সিস্টেমের।
যে সিস্টেম শিক্ষকদের এই বলে ইন্সট্রাকশান দেয় যে, কোনো রকম লিখলেই "এ প্লাস" দিতে হপে কিন্তু। নিজের জ্ঞান বেশি জাহির করতে যাইও না বাপু। নাইলে ওয়ান টু তে খালাস!
"এ প্লাস" আর পাশের হার দিয়ে এডুকেশন সেক্টরের উন্ততি দেখাতে চায় সিস্টেম।
হ বহুত উন্ততি হইসে রে সিস্টেম। বহুত উন্ততি হইসে।
যেই পোলায় ডানকি আর মানকি এক কইরা পালায় সেই পোলায়ও সিস্টেমের খাতিরে গোল্ডেন পাইয়া আধা মণ মিষ্টি বিলায়।
এক সিস্টেম যায় তো আরেক সিস্টেম আসে। সিস্টেমের পরিবর্তনের সাথে সাথে এডুকেশন সেক্টরেরও ব্যাপক উন্ততি হয়!
আমরা এহেন উন্ততি দেইখা আনন্দে বগল দাবাই।
শালার সিস্টেম! মন চায় এক মিনিটে পুরা সিস্টেম "ওয়াং চিং ফাং" কইরা দেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





