লোকটাকে অনেক পঁচাইছি আমরা। অনেক পঁচাইছি। আলু পঁচা, ডিম পঁচা, বেগুন পঁচা- কোনও পঁচাই বাদ দেই নাই।
তবে এবার আর পঁচানো নয়। এবার অভিনন্দন।
পর পর টানা পাঁচ বারের মতো সিআইপি নির্বাচিত হওয়ায় তরুন ব্যবসায়ী অনন্ত জলিলকে অভিনন্দন।
তিনি সিআইপি মর্যাদায় ভূষিত হবার পর মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেছেন।
তার ভাষ্য মতে, "২০০৩ থেকে মিডিয়াতে কাজ শুরুর আগ পর্যন্ত আমি সূর্যের আলোর দেখা পেতাম না। দিন-রাত ফ্যাক্টরির কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। খুব সকালে বাসা থেকে বের হতাম এবং গভীর রাতে বাসায় ফিরতাম। আমার ফ্যাক্টরির কর্মচারিরা এক্ষেত্রে বেশ সহযোগিতা করেছে। আমাদের সবার পরিশ্রমের কারণেই আমার ফ্যক্টরি আজকে অনেক ভালো একটা অবস্থানে আছে। আমার এই সিআইপি মর্যাদা অর্জন ফ্যাক্টরির সকলের।"
স্যালুট বস। দেশের সকল তরুণ উদ্যোক্তাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। এবং আপনার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



