কোরবানির ঈদ আসলেই ডিপ ফ্রিজ কেনার ধুম পড়ে যায় বাজারে। যার একটা আছে তিনি আরও একটা কিনে নেন।
কেউ কেউ এক কোরবানির মাংস আরেক কোরবানি পর্যন্ত রেখে খেতে পছন্দ করেন। কেউ কেউ মাংস শুটকি দিয়ে কিংবা বড়ি বানিয়ে বয়াম ভরে রেখে দেন, সারা বছর মাংসের শুটকি খাবেন। মাংসের বড়ি খাবেন.....।
..........কেউ কেউ এই একটি দিনের জন্য অপেক্ষায় থাকেন। কেউ একজন তাকে কেজি দুয়েক গোস্ত দিয়ে বলবেন- "ছেলে-মেয়ে নিয়া রাইন্দা খাইও"
বছরে এই একটি দিন ছেলে-মেয়েকে নিয়ে দুই টুকরা গোস্ত আর একটু গোস্তের ঝোল খাওয়ার আশায় দিন গুনেন কেউ কেউ....।
আপনার গেটের ফাঁক দিয়ে কোন শিশু হয়তো হাত ঢুকিয়ে মিনতি করছে,
"একটা টুকরা দেন......একটা টুকরা দেন....."
আপনি তখন ধমকের সুরে বলছেন- "আরও আগে আসতে পারলি না? সব দেওয়া শেষ যা আর নাই...যা..."
অথচ সেই আপনার ডিপ ফ্রিজের ঢাকানাটি মাংস বোঝাই হয়ে যাওয়াতে ভালো মতো আটকাতে পারছেন না। খানিক ফাঁক হয়ে আছে....।
আপনি তো সারা বছরই খান, আপনার পরিবার পরিজনও খায়। অন্তত এই একটি দিন হাত-পাতা শিশুটিকে এক টুকরা মাংসের স্বাদ নিতে দিন না প্লিজ........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



