somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিস্তা পাড়ের জেলে পরিবারের পক্ষ থেকে মমতা ব্যাণার্জির প্রতি খোলা চিঠি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রীমতি মমতা ব্যাণার্জি,

....ভাবতে কষ্ট হয় আজ আপনার জন্য তিস্তা নদী এখন অপমৃত্যুর দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। যে তিস্তার বুকে স্বচ্ছ টলটলে পানি থাকার কথা ছিল, এক সময়ের উচ্ছলা যৌবনা সেই তিস্তার বুকে আজ উত্তপ্ত বালুর স্তুপ।

....আন্তর্জাতিক অভিন্ন নদী নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি এবং মানবতার প্রতি বিদ্রুপ করে তিস্তার ভারত অংশে গজলডোবার সবকটি গেটবন্ধ করে দিয়েছেন আপনারা। যার ফলে বাংলাদেশের ১২৫ কিলোমিটার তিস্তা অববাহিকায় জীবন যাত্রা, জীব বৈচিত্র ধংস হতে চলেছে এক প্রকার।

আপনার নিশ্চয়ই অজানা নেই যে, বর্তমানে প্রায় ৬০ হাজার ৫০০ হেক্টর বোরোর জমিতে পানি নেই।..... কয়েক হাজার জেলে পরিবারের রুটি-রুজির পথ বন্ধ হয়ে গেছে বললেই চলে। জাল আছে জল নেই। তাই মাছও নেই। আয়ও নেই। তিস্তাসহ এই অঞ্চলের ৫০ টি শাখা ও উপ নদী এবং খাল, বিল, প্রাকৃতিক জলাশয়ে মাছ ধরেই চলতো তাদের জীবন। পানির অভাবে জাল ফেলতে না পারায় তারা বেকার হয়ে পড়েছেন।........ পরিবার পরিজন থাকছে অর্ধাহারে-অনাহারে।

জেলেরা যুগের পর যুগ চলতে থাকা বাপ দাদার পেশা ছাড়তেও পারছেন না আবার নদীতে পানি না থাকায় জালও ফেলতে পারছেন না। মাছ ধরতে না পারায় দু'বেলা ঠিক মতো আহার জুটছে না তাদের। এ এক অন্যরকম জীবন। অন্য রকম জ্বালা।

কেউবা শহরের দিকে ছুটছেন রিকশা-চালানো বা অন্য কোন কাজের সন্ধানে। ভিক্ষার ঝুলি হাতে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন কেউ কেউ।

আপনার আরও জানা থাকবার কথা যে, ধ্বংস হয়ে যাচ্ছে তিস্তা অববাহিকা ও রংপুর অঞ্চলের হাজার বছরের ঐতিহ্যবাহি জীববৈচিত্র, পরিবেশ ও প্রকৃতি।

তিস্তায় পানি না থাকার কারণে এই অঞ্চলের ধরলা, ঘাঘট, যমুনেশ্বরী, আখিরা, দুধকুমর, বুড়ি তিস্তাসহ প্রায় ৩৩ টি ছোট বড় নদনদী ভরাট হয়ে গেছে। রংপুর অঞ্চলে ভুগর্ভস্থ পানির স্তর নেমে গেছে মাত্রাতিরিক্ত ভাবে। দিনকে দিন এই অঞ্চলে পানির স্তর নিচে নামতে নামতে তা এখন ভয়ংকর রূপ ধারন করেছে। ফলে টিউবওয়েল, গভীর, অভীর কোন ধরনের নলকুপেই পানি উঠছে না আর।

এই অঞ্চলের চিরচেনা প্রায় বহু প্রজাতির মৎস সম্পদ একপ্রকার উধাও হয়ে গেছে বললেই চলে আজ।


.....চিঠি আরও দীর্ঘায়িত করতে পারতাম। কিন্তু করলাম না। আপনি ইলিশ খেতে চেয়েছেন, ইলিশ আমরা আপনাকে খাওয়াবো। পদ্মার ঘাঢ়মোটা তেলতেলে রূপালি ইলিশ খাওয়াবো আপনায়...। তিস্তা পাড়ের ঐ অসহায় মানুষগুলোর কথা ভেবে একটু জল ছাড়ুন দিদি..... একটু জল ছাড়ুন এবার......।

ইতি
তিস্তাপাড়ের জেলে পরিবারের পক্ষ থেকে একজন দাদা





০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×