...অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে বিশ্বকাপ দলের পেসার আল আমিন হোসেনকে।
আইসিসির দুর্নীতি দমন ইউনিট তাঁর বিরুদ্ধে ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগ তোলায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিসবেনে যাওয়ার পর ১৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত হোটেলের বাইরে ছিলেন আল আমিন।
সেখানে সন্দেহজনক কিছু লোকের সঙ্গে দেখা-সাক্ষাৎও নাকি করেছেন তিনি।
.....শুধু এইটুকুই বলতে চাই, ভাই আল আমিন। অস্ট্রেলিয়ায় আপনি যে দলটির সাথে গিয়েছেন তার সাথে "বাংলাদেশ" শব্দটি জড়িত রয়েছে।
আপনাকে সাধারণ জনগণের ঘামমাখা টাকায় সেখানে পাঠানো হয়েছে আপনার কাঁধে ভর রেখে দেশের মাথাটা আকাশ সমান উঁচুতে উঠিয়ে ধরার জন্য। পায়ের তলায় চেপে ধরে মাটির নিজে ডুবিয়ে দেবার জন্য নয়......।
ঘটনা সত্য হলো কঠিন শাস্তি দাবি করছি আল আমিনের.....যেন ভবিষ্যতে তাঁর পথে কেউ না হাঁটেন........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



