টানা কয়েকদিন তাকে নিয়ে লিখেছিলাম। তার অশালীন কু-কবিতাগুলো পড়ে অ-কবির খেতাব দিয়েছিলাম।
আজ শিবুদার বিরুদ্ধে তার অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যগুলো পড়ে মনে হলো সে শুধু অ-কবিই নয়। অ-মানুষও বটে।....
শিবুদাকে ফোন করার পর বললেন, ছেড়ে দিন। ওরা এসবের মাঝেই বেঁচে থাকে এবং থাকবে। তাতে আমার আপনার কিংবা বাংলা সাহিত্যের কিছুই যায় আসে না।
ইনবক্সে জামিলের প্রশ্নের জবাবে একদিন বলেছিলাম, তার অ-কবিতা ও অশালীন ভাষার বিরুদ্ধে আমার লেখা অব্যাহত থাকবে।...
শিবুদাকে নোংরা ভাষায় আক্রমনের প্রতিবাদ জানাই। ধিক্কার জানাই। "মালাউন" এর মতো একটি ঘৃণ্য সাম্প্রদায়িক শব্দ ব্যবহার করার নিন্দা জানাই।....
ধিক্কার তাদের জন্যও যারা এ সাম্প্রাদায়িক বর্বরটার পক্ষে সাফাই গেয়ে তাকে সাহিত্য সমাজে জায়েজ করতে চেয়েছেন এবং চাচ্ছেন এখনও।
এইসব অ-কবি, কু-কবি আর অসভ্যদের হাত থেকে বাংলা সাহিত্য মুক্তি পাক.... এই প্রত্যাশা রইলো....

সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






