somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথোপকথনগুলোতে আমার সাথে কে রয়েছেন.... বলতে পারলে তার ঠিকানায় পুরুস্কার স্বরূপ চলে যাবে আমার লেখা যে কোন একটি বই। সঠিক উত্তর দেয়ার শেষ সময় আগামী ৭২ ঘণ্টা..

১৫ ই মে, ২০১৫ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরান পরিচিত জনঃ

"ভাই, স্লামলাইকুম।"

"অলাইকুম সালাম। কী অবস্থা কেমন আছেন?"

"আর ভালো কই, ভাই বেরাদর গো খোঁজ খবর নেন না।"

"তারপর কী খবর বলেন....?"

"পাশ দিয়া যাইতে ছিলাম, ভাবলাম ভাইজানের লগে একটু দেখা কইরা যাই। একটু খোঁজ-খবর নেই।"

"অ আচ্ছা।"

"আইলাম। দেখি চা-পানি খাওনের লেইগা কিছু পাওয়া যায় নি।"

"অভাবে আছি। ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো না। গত মাসে অনেক টাকা লস দিসি। চেহারা সুরুতের অবস্থা দেখেন না!"

"আমরা তো ভাই সব সময় আই না।"

"আচ্ছা নেন এই ৫০ টাকা আছে। ভাগজোগ কইরা খান।"

"ভাই চাইর-পাঁচজন মানুষ আইছি। একশডা টাকা পুরাইয়া দেন।"

মুখে বিরক্তিভাব এনে মানি ব্যাগ হাতড়ে টাতড়ে আরও ৫০ টাকা বের করে, "আচ্ছা নেন নেন। বহুত খারাপ অবস্থা চলতাসে ভাই...।"

"আসি ভাই। স্লামলাইকুম।"

"অলাইকুম সালাম।"

নতুন অপরিচিত জনঃ

প্রথমেই দারোয়ানকে ধমক দিয়ে "অই ভিতরে কে আছে? গেট খোল।"

" জ্বি অনুমতি ছাড়া ঢোকা নিষেধ।"

"মিয়া ফাইজলামি করো? গেট খোল।" কণ্ঠের স্বর আরও চওড়া।

দারোয়ান ভয় পেয়ে যায় এবং গেট খুলে দেয়।

অফিসে ঢুকে খুব ভাব নিয়ে সটান হয়ে দাঁড়িয়ে, "এই প্রতিষ্ঠানের মালিক কে?"

"আমার বাবা। আপনি ভেতরে ঢুকলেন কী করে? অনুমতি নিয়েছেন? এই গেটে কে আছে??"

খানিক থতমত খেয়ে, "আমাদের ঢুকলে অনুমতি নিতে হবে নাকি?"

"কেন এটা আপনার বাসা-বাড়ি নাকি?"

আরেকটু থতমত খেয়ে, "এভাবে কথা বলছেন কেন? আমাদের সাথে কীভাবে কথা বলতে হয় আপনি জানেন না?"

"হুম জানি।"

"তাহলে এভাবে কথা বলছেন কেন?"

"বলছি, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না তাই। এখন যান আমি বের হবো। তাড়া আছে।"

....থতমত খেয়ে চোয়াল শক্ত করে তিনি চলে যান।

......এক মাস পর আবার নতুন অপরিচিত জনঃ

"ভাই, স্লামলাইকুম।"

"অলাইকুম সালাম। কী অবস্থা কেমন আছেন?"

"আর ভালো কই, ভাই বেরাদর গো খোঁজ খবর নেন না।"

"তারপর কী খবর বলেন....?"

"পাশ দিয়া যাইতে ছিলাম, ভাবলাম ভাইজানের লগে একটু দেখা কইরা যাই। একটু খোঁজ-খবর নেই।"

"অ আচ্ছা।"

"আইলাম। দেখি চা-পানি খাওনের লেইগা কিছু পাওয়া যায় নি।"

"অভাবে আছি। ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো না। গত মাসে অনেক টাকা লস দিসি। চেহারা সুরুতের অবস্থা দেখেন না!"

"আমরা তো ভাই সব সময় আই না।"

"আচ্ছা নেন এই ৫০ টাকা আছে। ভাগজোগ কইরা খান।"

"ভাই চাইর-পাঁচজন মানুষ আইছি। একশডা টাকা পুরাইয়া দেন।"

মুখে বিরক্তিভাব এনে মানি ব্যাগ হাতড়ে টাতড়ে আরও ৫০ টাকা বের করে, "আচ্ছা নেন নেন। বহুত খারাপ অবস্থা চলতাসে ভাই...।"

"আসি ভাই। স্লামলাইকুম।"

"অলাইকুম সালাম।"


উপরের কথোপকথনগুলোতে আমার সাথে কে রয়েছেন.... বলতে পারলে তার ঠিকানায় পুরুস্কার স্বরূপ চলে যাবে আমার লেখা যে কোন একটি বই। সঠিক উত্তর দেয়ার শেষ সময় আগামী ৭২ ঘণ্টা।

সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৫ বিকাল ৫:২৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×