somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

LOVE আর GAIN দুটোর অর্থ একই

২৬ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একসময় স্বপ্ন ছিল শিক্ষকতা করবো। ঝামেলামুক্ত বেশ শান্তিপূর্ণ পেশা। সম্মানও অনেক। পথে ঘাটে যে দেখবে সেই "স্লামালাইকুম" বলে সালাম ঠুকবে।

টিউশনি দিয়েই প্রথম শুরু করলাম। ভাবলাম, টিউশনি করতে করতেই একসময় কলেজ-ইউনিভার্সিটির অধ্যাপক বনে যাবো।

ইন্টার মেডিয়েট এ পড়ি। একদিন এলাকার এক আঙ্কেল বললেন, "বাবা তুমি আমার মেয়েকে একটু পড়াইতে পারবা?"

বললাম, "জ্বি আঙ্কেল পারবো।"

"তাহলে কাল থেকেই পড়াইও।"

"জ্বি আচ্ছা।"

আমার শিক্ষকতা জীবন শুরু হলো।

....দিন পনেরক যেতেই ছাত্রী অধিক খাতির যত্ন শুরু করে দিল। কারণে-অকারণে লাজুক লাজুক হাসে। চায়ের জন্য এক্সট্রা চিনি এনে দেয়। এক পিছের জায়গায় দুই পিছ রসগোল্লা দেয়। দুই পিছ ড্রাই কেক দিলেই হয়, সেখানে চার পিছ নিয়ে আসে..। বুঝতে পারলাম, শিক্ষকতা পেশাটি নেহাত মন্দ নয়!

একদিন জিজ্ঞেস করলাম- যখন তখন অমন হাসো কেন তুমি?

খাতায় অন্যমনস্কভাবে আঁকিবুকি করতে করতে ছাত্রী বলল- এমনি স্যার! এমনি হাসি!

"এমনি এমনি তো হাসে পাগলে।"

"আমি তো স্যার পাগলই।"

"নাহ্ তুমি পাগল নয়, পাগলি। এখন অঙ্ক বই বের করো আজ লাভ-ক্ষতি শিখাবো।"

ছাত্রী খাতার উপর বড় করে হেডিং লিখলো, আজকের বিষয়- LOVE-LOSS

"এটা কী লিখলা?"

"কেন স্যার আপনিই তো বললেন, আজকের বিষয় লাভ-ক্ষতি। সেটার ইংরেজি করে লিখেছি এই যা।"

"আরে বোকা এই 'লাভ' আর সেই 'লাভ' এক নয়। এই লাভ মানে হচ্ছে GAIN or PROFIT "

"ও আচ্ছা, সরি স্যার।"

ছাত্রীর মা মানে আন্টি পড়ানোর মাঝখানে রুমে ঢুকে মেয়েকে ভেতরের রুমে যেতে বললেন।

ছাত্রী উঠে গেল।

"বাবা এই বয়সে যদি মেয়েকে লাভ-টাভ শিখাও তাইলে ওর অনেক বড় ক্ষতি হইয়া যাইবো। পাশের রুম থেইকা আমি স্পষ্ট শুনছি, তুমি ওরে 'লাভ' শিখাইতেছ।"

আন্টি কী বলছেন ধরতে পারলাম না। বললাম, "আন্টি শুধু লাভ নয়, ক্ষতিও শিখাচ্ছিলাম।"

"এ বয়সে এসব ভালোবাসা-বাসি ভালো না বাপু। আর তুমি দেখি, ইদানিং একদম সেন্ট-টেন্ট মাইরা পড়াইতে আসো। তোমার ভাব-সাব ভালো ঠেকছে না আমার।"

বললাম, "আন্টি আপনি ভুল বুঝছেন, এই লাভ সেই লাভ নয়। এই লাভ মানে GAIN or PROFIT"

তারপর তিনি ভ্রু কুঁচকে মেয়ের খাতায় চোখ বুলালেন। এবং লেখা দেখলেন, "আজকের বিষয়- LOVE-LOSS" ছাত্রী এটি আর কেটে ঠিক করার সুযোগ পায় নি। LOVE শব্দটি মায়ের চোখে যেন তীরের শলাকা হয়ে বিঁধলো।

আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, "কাইল থেইকা আর আসবা না। তুমি বড্ড ফাজিল!"

মাথা নিচু করে বেরিয়ে এলাম।

........জীবনের এ পর্যায়ে এসে বুঝতে পারছি, ছাত্রীর লেখা ভুল ছিল না- LOVE আর GAIN দুটোর অর্থ একই। একটি আরেকটির সমার্থক এই যা। GAIN কিংবা PROFIT মানে "আয়" আয় মানে "অর্থ" আর অর্থ মানে "LOVE"

সুতারাং GAIN= LOVE
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×