somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন মনোবিজ্ঞানি পরামর্শ ও সহযোগিতায় এগিয়ে আসলে উপকৃত হবো.....

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টার প্রথম বর্ষে ভর্তি হবার পর মেয়েটির মাঝে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। একসময় স্কুলে ভালো ছাত্রী ছিল। পড়াশুনায় নাম-ডাক ছিল। কিন্তু আশানুরূপ রেজাল্ট হয় নি। ফলে এক ধরণের অসন্তোষ নিয়ে সে কলেজে ভর্তি হয়। কলেজে থাকা অবস্থায়ই মনের প্রশান্তির জন্য দ্বিতীয়বারের মতো এস এস সি পরীক্ষা দেয়। সে পরীক্ষায়ও ভালো ফল করতে পারে নি সে।

এরই মাঝে একটি অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় মেয়েটি। একটি ছেলেকে প্রচণ্ডভাবে ভালোবাসতে শুরু করে। স্বপ্ন দেখতে শুরু করে ঘর বাঁধার। বাস্তবে যেটি কখনই সম্ভব নয়। ছেলেটিকে নিয়ে সে কল্পনার একটি জগৎ তৈরী করে। ছেলেটি তার কল্প-জগতের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ে।

একটি বিশেষ দিক হচ্ছে, মেয়েটি যখনই কথা বলে, তখনই ছেলেটির কাছ থেকে আবেদনময় কথা-বার্তা শুনার বেশি আগ্রহ প্রকাশ করে। ছেলেটিও স্বাভাবিকভাবেই তার সাথে কথা বলে।

একটা সময় মেয়েটি তার ভুল বুঝতে পারে। কিংবা বড় ধরণের ভয় থেকে নিজেকে সে আড়াল করে নেয়। তারপর অনেকদিন আর তাদের কোন যোগাযোগ নেই। ছেলেটি দুয়েকবার যোগযোগ করে সাড়া না পেয়ে চুপ হয়ে যায়।

ইন্টার দ্বিতীয় বর্ষে উঠার পর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন পরপর শ্বাসকষ্ট, হঠাৎ করে বড়-বড় করে শ্বাস ওঠা- নামা এবং দম নিতে পারে না। কেউ ই তার রোগ ধরতে পারে না। এই অবস্থায় ই সে ইন্টার পরীক্ষা দেয়। এবারও তার আশানুরূপ ফলাফল হয় নি।

এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় এ পদার্থ বিজ্ঞান বিষয়ে ভর্তি হয়। তারপর থেকেই সে মাঝে মধ্যে কাঁপুনি দিয়ে পরে যেতে শুরু করে। কিছুদিন যেতেই তা মারাত্মক আকার ধারণ করে।

কেউ কেউ বলতে শুরু করে মেয়েটিকে জ্বিনে ধরেছে। এবং সে অনুযায়ী কিছুদিন চিকিৎসাও চলতে থাকে। মেয়েটির পরিবার বলে, দীর্ঘদিন ঠিক মতো খাওয়া-দাওয়া না করাতে পুষ্টির অভাবে তার এই অবস্থা।

মেয়েটির পরিবার কঠোর ধর্মীয় এবং পর্দা প্রথায় বিশ্বাসী।

ঘটনাটি শোনার পর আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। কারণ মেয়েটি আমার কাছের আত্মীয় হয়।

আমি মনোবিজ্ঞানের ছাত্র নই। তারপরও যেটুকু পড়াশুনা আছে সে অভিজ্ঞতা থেকে বললাম, এ রোগের নাম হিস্টেরিয়া। সমস্যা হলো ধর্মীয় ও পর্দা প্রথার কারণে কেউ মেয়েটিকে আমার সাথে কথা বলতে দিচ্ছে না। আমি সিউর মেয়েটির সাথে কথা বলতে পারলে আরও অনেক কিছুই জানা যেত। এ ছাড়াও নিশ্চিত বড় কোন ঘটনা সে আড়াল করে যাচ্ছে সবার কাছে।

হিস্টেরিয়ার কারণ কি:
১. ব্যক্তিত্বের দুর্বলতা, একসময় যেটি ধরা পড়লে সে নিজের কাছে নিজে সঙ্কুচিত হয়ে যায়।
২. সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, বিবাহ অথবা সেক্স সংক্রান্ত মানসিক চাপ, যখন না পারে সহ্য করতে না পারে ম্যানেজ করতে, তখনই মনের দ্বন্দ্ব, দুঃখ যন্ত্রণা, হতাশা ক্ষোভ শরীরে লক্ষণ হিসাবে প্রকাশ পায়।

এ ধরণের রোগীর আত্মীয়দের মধ্যে একটা ভুল বিশ্বাস জন্মে যে, জ্বিনে পেয়েছে অথবা বাতাস লেগেছে, আলগা দোষ ইত্যাদি।
এর ফলে ফকির, কবিরাজ, ওঝাবিদ্যা ও মাজারে নিয়ে অপচিকিৎসা করা হয় এবং প্রতিদিন কু-চিকিৎসা ও অপচিকিৎসার শিকার হচ্ছে হাজার হাজার রোগী।

সাইকোলোজি আমার খুব প্রিয় একটা বিষয়। তাই এর সাথে সংশ্লিষ্ট কোন রোগির সন্ধান পেলে খুব আগ্রহ নিয়ে তাকে স্টাডি করার চেষ্টা করি। সেই আগ্রহ থেকেই উপরের জটিল বিষয়টি জানতে পারি।

আর মেয়েটির প্রেমের সম্পর্কটি জানতে পারি সেই ছেলেটির কাছ থেকে। হয়তো অনেক কিছুই সে আমার কাছে লুকিয়েছে। তবুও যেটুকু জেনেছি, তা বর্ণনা করতে হলে বিশাল উপন্যাস হয়ে যাবে। আশা করি একটা সুরাহা করতে পারবো।.....

কোন মনোবিজ্ঞানি পরামর্শ ও সহযোগিতায় এগিয়ে আসলে উপকৃত হবো.....।






সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×