somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ কাল কিংবা পরশু সকালের মধ্যেই ময়নাতদন্ত হবে সবার... হতেই হবে!!

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পঁচাত্তর বয়সি ফজিলা বেগম জানতেন না আজ তার ময়নাতদন্ত হবে। জানতেন না পয়ত্রিশ বছর বয়সি আদুরি বেগম কিংবা পঞ্চান্ন বছর বয়সি সৃস্টি রানী সরকার। জানতেন না বাইশ বছর বয়সি তরুণি গৃহবধু রুবি আক্তারও।

আজ রাতেই কিংবা কাল দিনের মধ্যে নতুবা পরশু সকালের মধ্যে তাদের ময়নাতদন্ত হবে। হতেই হবে। এ যে অপমৃত্যু! শুধু তাদের নয়- সত্তর বছরের হাজেরা, পয়ষট্টি বছরের রহিমা বেগম, ষাট বছরের ফাতেমা বেগম ও রিনা রানী দে, বায়ান্ন বছরের জোহরা খাতুন, পঞ্চাশ বছরের নাজমা বেগম ও খোদেজা। হামিদা বেগম, ফাতেমা বেগম, সখিনা, শাহারন বেগম, রিজিয়া আক্তার, মমতাজ বেগম, সুফিয়া বেগম, সামু বেগম, আদুরি বেগম- যাদের সবার বয়স ত্রিশ থেকে পয়তাল্লিশের ঘরে। আজ কাল কিংবা পরশু সকালের মধ্যেই এদের সবার ময়নাতদন্ত হবে। হতেই হবে!!

অথচ ঘণ্টা কতেক আগ পর্যন্ত এদের সবার ভেতরই তাজা কতগুলো প্রাণ ছিল। শিরা-উপশিরায় ঠিকঠাকভাবে রক্তের প্রবাহ ছিল। চোখ দুটো জুড়ে ভাবলেশহীন চাহনি ও ঝাঁপসা স্বপ্ন ছিল। বুকের ভেতর ভারী হয়ে জমে থাকা বোবা কান্না ছিল। হৃদয়ের গহীনে জমে থাকা দীর্ঘশ্বাস ও হাহাকার ছিল। পাঁজর ভেঙ্গে বেরিয়ে আসা আর্তনাদ ছিল.....। এখন আর কিছুই নেই তাদের ভেতর। পোড়া কপাল আর অভাবের তাড়নায় তাড়িত শত শত পায়ের নিচে দলিত হয়ে- চিরদিনের মতো নিশ্চল নিশ্চুপ আর একেবারে শান্ত হয়ে গেছেন সবাই।

লজ্জা নিবারণের একটুকরো নতুন বস্ত্রের জন্য আরো শত শত জনের সাথে এরাও ছুটে গিয়েছিলেন ময়মনসিংহের ধনী তামাক ব্যবসায়ী শামীম তালুকদার-এর বাড়ি দিকে।

২৫ বিলিয়ন ডলারের রিজাভ সমৃদ্ধ একটি মধ্যম আয়ের দেশের মুখে চুন-কালি মেখে। লজ্জায় ডুবিয়ে। সেই লজ্জা চিরতরে নিবারণ হয়েছে তাদের।

আমরা সত্যিই লজ্জিত ফজিলা বেগম। আমরা সত্যিই লজ্জিত জোহরা খাতুন, নাজমা, মমতাজ, সুফিয়া, আদুরি বেগম। আমরা দারুণভাবে লজ্জিত ও মর্মাহত।

আফসোস, মুসলিম কান্ট্রি দাবি করা একটি দেশের মানুষকে যাকাত সম্পর্কে সচেতন করতে হলে, গুলশানের শ্যুটিং ক্লাবে যাকাত ফেয়ারের আয়োজন করতে হয়...। বড়ই আফসোস।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×