somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বু্দ্ধিমতী মেয়ে ও মেয়ের বাবারা সবসময় যোগ্য ছেলে খোঁজে, হ্যান্ডসাম নয়"

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর ছয়-সাতেক আগে সদ্য বিবাহিত এক বড় ভাই'র সাথে আমরা দুই বন্ধু রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্ট এ খেতে বসেছি। কথা বার্তার এক পর্যায় বড় ভাই বললেন, "তোমাদের দুজনারই চোখ খারাপ।"

দুজনই বিব্রত হয়ে গেলাম।

আমি বিব্রত গলায় বললাম, ভাই হঠাৎ এই কথা বললেন যে?"

বড় ভাই বললেন, "আসার পর থেকে দেখছি, তোমরা দুজনই শুধু মেয়েদের দিকে তাকায় তাকায় দেখ।"

বন্ধু করুণ গলায় বলল, "কি করবো ভাই, আমাদের দুজনের একজনেরও গার্লফ্রেন্ড নাই। তাই অন্যেরটা চাইয়া দেখি।"

বড় ভাই হেসে বললেন, "ধুর মিয়া গার্ল ফ্রেন্ড না থাকলেই কি অন্যেরটা চাইয়া দেখতে হইবো?"

আমি সুবোধ বালকের মতো বললাম, "ভাই, আর তাকাবো না। আমি তেমন একটা তাকাইও না। অর চোখ বেশি খারাপ।"

বন্ধু হতাশ গলায় বলল, "ভাই, এই বিষয়টা ভাবলে খুব খারাপ লাগে। লাইফটা বোধহয় বৃথাই গেল। দুজনার একটাও গার্ল ফ্রেন্ড নাই! "

"ধুর বোকা! গার্ল ফ্রেন্ড না থাকলেই বুঝি লাইফ বৃথা? আমারও তো গার্লফ্রেন্ড ছিল না। তাই বলে কি আমার লাইফ বৃথা হয়ে গেছে?"

আমি বললাম, "জ্বি না তা হয় নাই।"

ভাই বললেন, "শোন, কারো গার্লফ্রেন্ড কিংবা বয় ফ্রেন্ড থাকা-না থাকাতে জীবনে কিছু আসে যায় না। এই যে যাদেরকে দেখছ, এদের এক জোড়ারও বিয়ে হবে কি না সন্দেহ।"

"জ্বী ভাই, ঠিক বলেছেন। ভাই, আমরা তো হ্যান্ডসাম না। আমাদের কপালে কি ভবিষ্যতে ভালো পাত্রী জুটবে? "

ভাই এক চুমুক পানি খেয়ে নিলেন। তারপর একটু কেশে বললেন, "বুদ্ধিমতী মেয়ে আর মেয়ের বাবারা সবসময় যোগ্য ছেলে খোঁজে, হ্যান্ডসাম না। এ কথাটি অলওয়েজ মাথায় রাখবা। নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে দেখবে গার্লফ্রেন্ড না থাকার আফসোস আর থাকবে না জীবনে।"

আজ অনেক ছেলে মেয়েকে দেখি, তাদের গার্ল ফ্রেন্ড কিংবা বয় ফ্রেন্ড না থাকাতে তারা এক ধরণের হতাশা ও হীনমন্যতায় ভুগে। আমার মনে হয়, তাদের কে আমাদের সেই বড় ভাইর কথাগুলো ফলো করা দরকার।








সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×