হোক শ'তে একজন কিংবা হাজারে একজন, কিংবা লাখে.........তবুও তো কিছু না কিছু সত্যিকারের হৃদয়বান মানুষ রয়েছে এখানে। অন্যথায় দেশটা তো এ পর্যন্ত আসার কথা নয়...।
জীবন বাজি রেখে ঐ নর্দমার ডোবায় ঝাঁপ দিয়ে একটি ছোট্ট শিশুকে বাঁচাতে গিয়ে নিজেও প্রায় পঁচা আর দুর্গন্তযুক্ত নালায় ডুবে মরতে যাচ্ছিলেন....।
হয়তো নর্দমার ডোবার জলে তিনি তলিয়ে যেতে পারতেন চিরতরে। তবুও নিজের জীবনের মায়া না করে ঝাঁপিয়ে পড়েছেন।
সকালে স্কুলে যাবার পথে ফুটপাত ধরে হাঁটছিল শিশু সাজ্জাদ। হঠাৎ পা পিছলে দশ থেকে পনের ফিট গভীর নালাতে পড়ে যায় সে। তা দেখে ছুটে আসেন কন্সটেবল মনির হোসেন। এবং ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করেন।
আপনারা আছেন বলেই এখনো টিকে আছে দেশটা। আল্লাহ আপনার, আপনার সন্তান ও পরিবারের হেফাজত করুক। সালাম ও দোয়া রইলো আপনার গর্ভধারিনী মা ও জন্মদাতা পিতার প্রতি.....

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



