somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন শাহাদাত হোসেন তার বর্বরতা ও একটি কুরুচিপূর্ণ সাক্ষাৎকার.......

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১১ সালের সেপ্টম্বর মাসের ৪ তারিখ রবিবার প্রথম আলোর স্টেডিয়াম পাতায় শাহদাত হোসেন এর একটি সাক্ষাৎকার ছাপা হয়ে ছিল। ক্রিড়া সাংবাদিক তারেক মাহমুদ কে দেয়া সেই সাক্ষাৎকার এ শাহদাত হোসেন স্মার্টনেস এর সংগায় বলে ছিলেন-

"..... স্মার্টনেস জানেন তো? মানে পোশাক-আশাক, চালচলন।.......... স্মার্ট হওয়ার জন্য যা দরকার ওটা আমার মধ্যে আছে।"

কাকতালীয়ভাবে চার বছর পর সেই সেপ্টম্বর মাসেরই এক রবিবার আমরা দেখলাম। বীর (না-কি বর্বর!) ক্রিকেটার শাহদাত হোসেনের স্মার্টনেস! সেদিন তার সেই কুরুচিপূর্ণ সাক্ষাৎকার বেশ সমালোচিত হয়। কয়েকজন ব্লগার এ নিয়ে সমালোচনা মূলক রম্য ব্লগ রচনা করেন। তার অসভ্যতা দেখে আমরা বিস্মিত হয়ে ছিলাম।

এবার বিস্মিত হলাম, তার বর্বরতা দেখে। দারুণভাবে বিস্মিত হলাম। বিশ্বের নামী-দামী ক্রিকেটারসহ বিভিন্ন মাধ্যমের সেলিব্রেটিগন যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। আমাদের বঙ্গীয় এই বর্বর ক্রিকেটার সেখানে তারই বাসায় স্ত্রীকে সাথে নিয়ে ১১ বছরের একটি শিশুকে নির্মম নির্দয়ভাবে দিনের পর দিন পিটিয়ে যখম করে গেছেন।

১১ সালের সেই সাক্ষাৎকারে শাহাদাত বলে ছিলেন, স্ত্রী হিসেব তার পছন্দ, "অনেকে লম্বা চুল..... । দেখতে ফরসা...
ডেফিনেটলি ফরসা হতেই হবে। সবচেয়ে বড় কথা, চামড়া ফরসা থাকলেই হয় না। দেখতে সুন্দর লাগতে হবে। লম্বা লাগবে, আর কিউট লাগবে অনেক।"

বলি, শাহাদাত, এর সব গুনই হয়তো আপনার স্ত্রীর মাঝে রয়েছে, যেটি নেই তা হচ্ছে "একটা সুন্দর মন" একটা সুন্দর মন থাকলে আপনার স্ত্রী জানোয়ারের মতো ১১ বছরের অসহায় মেয়েটিকে এভাবে পিটিয়ে চোখ মুখ ফোলাতে পারতো না।

আপনার সেদিনের চাওয়ায় ভুল ছিল। ফরসা লম্বা মেয়ের বদলে যদি একটা সুন্দর মনের মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেতেন। তবে হয়তো আজ সারা বিশ্বের মানুষকে আপনার এই কলঙ্কিত অধ্যায়টি দেখতে হতো না।

একটি অসহায় শিশুকে নির্যাতনের দায় মাথায় নিয়ে আজ আপনার ফর্সা লম্বা বউ সহ আপনি ফেরারী আসামী...। এ লজ্জা শুধু আপনার একার নয়। এ লজ্জা আমাদের। কেন না আপনার নামের সাথে বিশ্ব মিডিয়া বাংলাদেশ ক্রিকেটের নামটিও যে ছেপেছে।

আপনি বললেন, ‘মেয়েটিকে শারীরিক নির্যাতন করা হয়নি। সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে।’ আপনার মতো অতোটা স্মার্ট হয়তো আমরা নই। কিন্তু এটুকু বোঝার সামর্থ্য আমাদের রয়েছে যে, কোনটা পড়ে গিয়ে পাওয়া আঘাত, আর কোনটা পেটানো আঘাত।

আমাদের ঘাম ঝরানো পয়সায় আপনাকে অনেক মাখন-রুটি খাইয়েছি। আশা করি আমাদের পুলিশ ভাইয়েরা অচিরেই আপনাকে খুঁজে বের করে ডান্ডার সঠিক ব্যবহারের মাধ্যমে কিছুটা হলেও আমাদের মাখন রুটি বের করে আনবেন।

সেই প্রত্যাশায় রইলাম.....
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৬
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×