somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নানরুটি আর এডুকেশন আজ একই কাতারে সামিল হয়ে গেল!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের চার বছর সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ আমার হয়েছে। শুধু বিনা বেতনেই নয়, যত দূর মনে পড়ে, চার বছরে ১৪ হাজার টাকার মতো বোর্ড স্কলারশিপও পেয়েছিলাম। রাষ্ট্র ও সরকারের কাছে আমি চির কৃতজ্ঞ।

আমার বোন সেই সুযোগটি পায় নি। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমি ঠিকঠাক মতো তার টিউশন ফি দিয়ে যাচ্ছি। ৭.৫% নয় ১৫% ভ্যাট ধার্য করলেও আমি ঠিকঠাক মতোই তার টিউশন ফি দিয়ে যাবো। আমার তেমন কোন সমস্যা হবে না।

কিন্তু আমি আমার বোনের সেই বান্ধবীটির কথা ভাবছি, যার বাবা একসময় প্রবাসে থাকতেন। অনেক কষ্ট আর পরিশ্রমের টাকা মেয়ের পড়াশুনার জন্য দেশে পাঠাতেন। একদিন জানতে পারলাম, হঠাৎ করেই তার বাবা মারা গেছেন। তারপর থেকে তাকে টিউশনির টাকা জমিয়ে এবং ধার-দেনা করে টিউশন ফি জমা দিতে হয়।

বিকেলে এনবিআর ঘোষণা দিল, ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে শিক্ষার্থীরা নয়। শুনে আরাম পাইলাম। ভালো লাগলো।

আনন্দে কিছু সময় বগলদাবা করলাম। কেন না শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আমিও নৈতিক সমর্থন দিয়ে ছিলাম।

কিন্তু মনটা খারাপ হয়ে গেল।

যখন রাতে টকশোতে শুনলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন মালিক বললেন- তাকে যদি ভ্যাট দিতে হয়, তবে তিনি শিক্ষার্থীদের আগে যে সুযোগ সুবিধা দিতেন, তা আর তার পক্ষে দেওয়া সম্ভব হবে না। অনেক সুযোগ সুবিধাই তাকে কমিয়ে দিতে হবে।

বেশ যুক্তি সঙ্গত কথা।

হোটেলে আমরা যখন নানারুটি খাই, আমাদের খাদকদেরই তার উপর ভ্যাট দিতে হয়। হোটেলের মালিক সেটি দেন না। যেদিন হোটেলের মালিকের উপর সেটি চাপিয়ে দেয়া হবে, সেদিন থেকে তিনি হয় ব্রাজিলের পঁচা গমের আটা দিয়ে নানরুটি বানাবেন, নতুবা নানরুটির সাইজ কায়দা করে ছোট করে দিবেন।

কেন না তিনি ব্যবসা করতে বসেছেন। তার ব্যবসাটা তিনি ঠিকই তুলে নিবেন।

আর যদি জাতীয়ভাবে নানরুটির একটি নির্দিষ্ট সাইজ করে দেয়া যায় এবং পাশাপাশি তার কোয়ালিটি কিরূপ হবে সেটিও নির্ধারণ করে দেয়া যায়, তবে হয়তো আমাদের খাদকদের ঠকার সম্ভাবনা অনেকটা কমে যাবে।

অত্যন্ত দু:খজনক হলেও সত্য যে, নানরুটি আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এডুকেশন আজ একই কাতারে সামিল হয়ে গেল! জাতির জন্য এটি কখনোই সুখকর নয়!

যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয়ে থাকে। তবে কেন লাথি মেরে সেই মেরুদণ্ড ভাঙ্গার চেষ্টা করছেন?

ভাঙ্গা মেরুদণ্ড সম্বলিত ধ্বজভঙ্গ জাতি কী করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে একবারও কি সে কথা ভেবে দেখেছেন??




সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×