somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়েরা চিরকাল এমনই হন....

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতে বাসায় ফিরে দেখা যায়, হয়তো ঘরময় পায়চারি করছেন ছেলের অপেক্ষায়। নতুবা একটু আগেই ক্লান্ত দেহখানা বিছানায় এলিয়ে দিয়েছেন।

দরজায় বেলের শব্দ পেলেই রুমের ভেতর থেকে মায়ের মায়াভরা প্রিয় কণ্ঠস্বর শোনা যায়, "কি রে এত রাত হইলো কেন?"

কে এসেছে সে কথা জিজ্ঞেস করার দরকার পড়ে না মায়েদের। মায়েরা বুঝতে পারেন। কে এসেছে। কলিং বেলের শব্দ শুনেই মায়েরা ধরতে পারেন তার ছেলে এসেছে কিংবা মেয়ে এসেছে।

এটা বিধাতা প্রদত্ত মায়েদের বিশেষ ক্ষমতা।

"এত রাত করলি কেন বাজান?"

"একটু কাজ ছিল। তাই দেরি হয়ে গেল।"

তারপর বিছানা ছেড়ে ওঠে ছেলের জন্য ভাত তরকারি গরম করবেন। কোথাও আলাদা করে লুকিয়ে রাখা তরকারিটা টেনে আনবেন। ছেলের বয়স হয়েছে। বউ রয়েছে। তারপরও মায়েরা নিজ হাতে ছেলের ভাতটা তরকারিটা গরম না করলে যেন শান্তি পান না। রাতে ভালো ঘুম হয় না তাদের...।

কোন দিন যদি অসুস্থ জনিত কারণে। কিংবা ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে একটু আগে ঘুমিয়ে যাওয়ায় এ কাজটি করতে না পারেন। তবে পরের দিন বলবেন, "আহা রে পোলাডায় রাত্রে কি দিয়া জানি খাইছে।"

একবার নয়। বার বার বলবেন এই কথা। বার বার বলাতেই যেন কিছুটা সুখ মায়েদের.....।

মায়েরা চিরকাল এমনটিই হয়ে থাকেন।

আমার শতবর্ষী দাদিজানকে দেখি একটু পর পর বালিশ থেকে মাথা তুলে দরজা দিয়ে রুমের বাইরে তাকান।

জানতে চাই, "দাদি কি দেখেন এইভাবে?"

দাদিজান বলেন, "দেখি, তোর বাপে আইছে নি। রাইত তো কম হইলো নাহ।"

তারপর দাদি জান জানতে চান, "কয় ঘড়ি (কয়টা) বাজে রে?"

"দশ ঘড়ি(দশ টা) বাজে। আপনে ঘুমান।"

"ফোন দিয়া দ্যাখ কই আছে। কতো রাইত হইছে..। এত রাইত বাইরে কি করে?"

আব্বা না ফেরা পর্যন্ত দাদি জানের চোখে ঘুম নামে না। ওয়াকারে ভর দিয়ে দিয়ে পায়চারি করতে থাকেন। পায়চারি করতে করতেই তার ছেলের জন্য রাতে কি কি তরকারি রান্না হইছে কিংবা কালিজিরার ভর্তাটা বাটা হইছে কিনা সেই খবর নেন।

মায়েরা চিরকাল এমনই হন। এটাই মায়েদের ধর্ম...।

দরজা খোলার পর আমি জিজ্ঞেস করি, "মা কোথায়?" আমার বাবাও দরজা খোলার পর সবার প্রথম জিজ্ঞেস করেন, "মা কোথায়? মা? মা'র শরীর ঠিক আছে তো?"

সব সন্তানের কাছেই পৃথিবীর শ্রেষ্ঠ ধন "মা।" শ্রেষ্ঠ সুন্দর মুখ মায়ের মুখ। মায়ের চে আপন কেহ সত্যিই এই পৃথিবীতে নাই। সত্যিই নাই.......।

এই পৃথিবীতে একমাত্র মায়েরাই কখনো অভিযোগ করেন না। শুধু নীরবে চেখের জল ফেলেন। আর দু'হাত তুলে সন্তানের জন্য দোয়া করেন.....।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×