somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'৭১ সালে বিএনপি আইলো কইত্থেইকা রে বাপু!

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কাল হাঁটছিলাম। শেষ বিকেলের সূর্যটা ডুবু ডুবু করছে তখন। কিলো মিটারের পর কিলো মিটার দীর্ঘ জ্যামে আটকে আছে সব। বাস থেমে নেমে শত শত মানুষের সাথে হেঁটে চলছি আমি। হাঁটতে হাঁটতেই এক জায়গায় একটু থামলাম। কয়েকজন যুবক ও কিশোরের সাথে কথা বলার ইচ্ছে জাগলো মনে।

"আচ্ছা বলুন তো জেল হত্যা দিবস কি?"

প্রথম যুবক: "জেল হত্যা, জেল হত্যা, জেল হত্যা....দিবস একটা বিশেষ দিন।"

"হুম, ভালো বলেছেন। কেমন বিশেষ দিন?"

"এই ধরেন একটা বিশেষ দিন আর কি.."

দ্বিতীয় যুবক: "১৯৭১ সালে এই দিনে চারজন মুক্তিযোদ্ধারে জেলের ভিতর হত্যা করা হইছিল।"

প্রথম যুবক: "ধুর ব্যাডা আন্দাজে কথা কস ক্যান? ফাউল জানি কোনহান কার। আমারে শেষ করতে দে...."

দ্বিতীয় যুবক: "হ তুই তো বেশি জানস, পণ্ডিত আমার। তয় ক, তুই-ই ক...."

প্রথম যুবক: "ভাই অর কথা হুইনেন না। আমি কইতাছি, ৭১ সালের এই দিনে আমলিক বিএনপির গোলাগুলিতে জেলখানার ভিতরে আমলিকের চাইর জন বড় নেতা মারা গেছিল।"

মনে মনে বললাম, '৭১ সালে বিএনপি আইলো কইত্থেইকা রে বাপু!

তৃতীয় যুবক সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে, "ভাই আমনে ক্যাডা?"

"আমি কেউ না। আপনারা জেল হত্যা দিবসের সমাবেশ থেকে ফিরলেন তো, তাই একটু জানতে চাচ্ছিলাম আর কি!"

"কেউ না হইলে এত প্যাচাল পাড়তাছেন ক্যান? যান কামে যান। যত্তসব আউল ফাউল লোকে ভইরা গেছে গা....."

প্রথম কিশোর: "ভাই আমি কমু?"

"হুম বলো"

"পাকিস্তানিরা '৭১ সালের নভেম্বরের ৩ তারিখ জেলের ভিতরে চারজন জাতীয় নেতারে গুলি কইরা মারছিল।"

"বাহ! গুড। ভেরি গুড।"

"চারজন নেতার নাম বলতে পারবা?"

"তাজ উদ্দিন আহম্মদ, আব্দুল কুদ্দুস মাখন, আব্দুর রব, আরেক জনের নাম ভুইল্লা গেছি....."

দ্বিতীয় কিশোর: "আরেক জনের নাম আমি জানি, সৈয়দ মুনসুর আহম্মদ"

.....আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। তারপর আবার হাঁটতে লাগলাম। আকাশে বাতাসে তখন মাগরিবের আযানের সুমধুর ধ্বনি ভেসে বেড়াচ্ছে...



সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×